৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে সফর, ১৪৪৮ হিজরি

অভিনব পন্থায় আলোর দিশারীর খাদ্য সামগ্রী প্রদান

admin
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২০
অভিনব পন্থায় আলোর দিশারীর খাদ্য সামগ্রী প্রদান

Manual6 Ad Code

শ্রীপুর (গাজীপুরের ) প্রতিনিধি :

Manual4 Ad Code

গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা ফ্রী চাল,ফ্রী,ডাল,ফ্রী মুড়ি,ফ্রী আলু,ফ্রী বেগুন,ফ্রী শসা,ফ্রী বেগুন,ফ্রী কাঁচা মরিচ,ফ্রী চিচিঙ্গা,ফ্রী টমেটো কাগজেনলিখে ইত্যাদি বাজার দোকানের মতো পরিপাটি করে সাজিয়ে রাখা হয়েছে।সাধারণ মানুষগুলো নিজ নিজ হাতেই পরিমাণমতো জিনিস নিয়ে যাচ্ছেন।এই ব্যতিক্রম কাজটি করেছে আলোর দিশারী শিক্ষা ফাউন্ডেশন।

গতকাল দুপুরের পর থেকে সন্ধ্যার পূর্বমুহূর্ত পর্যন্ত এ কর্মসূচী চলে।এখানে সকলেই সামাজিক দুরত্ব বজায় রেখে নিরাপদভাবেই খাদ্য সামগ্রী সংগ্রহ করেন।এ বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক খন্দকার আনোয়ার বলেন,আমরা প্রায়ই দেখতে পারি করোনা ভাইরাস সংক্রান্ত জটিলতায় অনেকেই বিভিন্ন জায়গায় গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরে আসেন।তাই আমরা এই ব্যতিক্রমী উদ্যোগটি গ্রহণ করেছি এবং সাধারণ মানুষগুলো নিজ হাতে খাদ্য সামগ্রীগুলো নিতে পেরে খুবই আনন্দিত।

Manual4 Ad Code

সুবিধা ভোগকারী রাশিদা বেগম বলেন,আলোর দিশারী প্রতিটি উৎসবেই আমাদেরকে উপহার দেয় এবং মানুষের বিপদে পাশে দাঁড়ায়।আমরা কৃতজ্ঞ তাদের প্রতি।কর্মসূচীর উদ্বোধন করেন, শ্রীপুর উপজেলা মহিলা শ্রমিক লীগের আহবায়ক প্রভাষক নূরে জান্নাত কামনা,উপস্থিত ছিলেন ডাঃ বিপুল রায় চৌধুরী,ডাঃ প্রমিলা চৌধুরী,সরকার সামাদ,মোঃ রুহুল আমিন,পারভেজ হাসান প্রমুখ।

Manual1 Ad Code