৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে সফর, ১৪৪৮ হিজরি

সিলেটে ফোন দিলেই খাদ্য সামগ্রী পৌঁছে দেবে পুলিশ – এসপি মোহাম্মদ ফরিদ উদ্দিন

admin
প্রকাশিত এপ্রিল ১২, ২০২০
সিলেটে ফোন দিলেই খাদ্য সামগ্রী পৌঁছে দেবে পুলিশ – এসপি মোহাম্মদ ফরিদ উদ্দিন

Manual1 Ad Code

এম আব্দুল করিম, সিলেট জেলা প্রতিনিধিঃ

Manual2 Ad Code

দেশের বর্তমান পরিস্থিতিতে সিলেট জেলাধীন এগারোটি থানার খাদ্য সঙ্কটে থাকা মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

 

সিলেটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পুলিশের পক্ষ থেকে এই খাদ্য সহায়তা দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণের এই সময়ে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের অনেকেই খাদ্য সঙ্কটে পড়েছেন এবং আমাদের সাথে কেউ কেউ যোগাযোগও করছেন,আমরা সাধ্যমত আপনাদের সাহায্য করার চেষ্টা করছি।

Manual2 Ad Code

 

আমাদের সিলেট জেলার এগারোটি থানার আওতাধীন মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত কোন পরিবার যদি খাদ্য সঙ্কটে পড়েন আমাদের সাথে যোগাযোগ করুন,আমরা যাচাই পূর্বক তাদের পাশে থাকার চেষ্টা করব।

Manual6 Ad Code

 

০১৭৬৯-৬৯২ ৯৭৮ এই নাম্বারে অথবা ফেসবুকের মেসেঞ্জারে কেউ যোগাযোগ করলে এই খাদ্য সহায়তা তাহার নিজ বাড়িতে পাঠানো হবে বলে জানান তিনি।

Manual1 Ad Code