৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে সফর, ১৪৪৮ হিজরি

সরকারকে চাল আত্মসাৎকারীদের বিরুদ্ধে কঠোর হতে হবে অন্যথায় জনগণ প্রতিহত করতে রাস্তায় বেড়িয়ে আসতে পারে

admin
প্রকাশিত এপ্রিল ১২, ২০২০
সরকারকে চাল আত্মসাৎকারীদের বিরুদ্ধে কঠোর হতে হবে অন্যথায় জনগণ প্রতিহত করতে রাস্তায় বেড়িয়ে আসতে পারে

Manual5 Ad Code

এস আল-আমিন খানঁ,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

Manual6 Ad Code

ত্রান আত্মসাৎ এবং ওএমএস’ চাল আত্মসাৎ কারীদের বিরুদ্ধে সরকারকে আরো কঠোর হতে হবে অন্যথায় প্রতিহত করতে জনগন রাস্তার বেড়িয়ে আসার সম্ভাবনা রয়েছে এনিয়ে,
বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম শীল বলেন,চারদিকে ত্রাণ আত্মসাৎ এবং ওএমএস এর চাল বিতরনে অনিয়মের খবর শোনা যাচ্ছে।

 

এদের মধ্যে ধরা ও পড়েছে অনেকে। কিন্তু যারা এই কাজটি করছেন ওদের কার সাথে তুলনা করা যায় আমার মাথায় আসে না। প্রত্যেকটি প্রাণীরও একটা ধর্ম আছে। এদেরতো কিছুই নেই।

 

আমরা করোনা ভাইরাস নামক এমন একটা অদৃশ্য শক্তির মোকাবেলা করছি। এই করোনা সামনে যাকে পাচ্ছে তাকেই আক্রমণ করছে। ফলে যারা চুরি করছেন তাকে যে আক্রমণ করবে না বা তার পরিবারের কাউকে আক্রমণ করবে না এমটিতো নিশ্চিত করে বলা যাবে না।

 

এটিতো সিডর কিংবা আইলার মত কোন দূর্যোগ নয়। ফলে যারা চুরি করছেন তাদেরতো এতোটুকু চিন্তা থাকা উচিত এই বুঝি করোনা আমাকে ধরলো বা যে কোন সময় ধরতে পারে। আমি নিরাপদ নৈ আমার পরিবার-পরিজন নিরাপদ নয়। ফলে চুরি করছি কার জন্য এতটুকু চিম্তা করার শক্তি সামর্থ মানুষ রুপি এই প্রাণীগুলোর নেই।

 

Manual6 Ad Code

আর সরকার কেন এদের বিরুদ্ধে আক্রমনাত্মক হচ্ছে না, তারা যে দলের পরিচয় বহন করে সেই রাজনৈতিক দল কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করছে না এটি আমাদের বোধগম্য নয়।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

তাদের মধ্যে যেহেতু কোন মানবিক মূল্যবোধ কাজ করছে না সেহেতু আশা করবো সরকার এদেরকে প্রতিরোধ করতে করোনার চেয়েও আক্রমনাত্মক হবে। সবাইকে ধন্যবাদ। ঘরে থাকুন। সুস্থ থাকুন। নিরাপদে থাকুন। শুভ কামনা রইলো।