৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে সফর, ১৪৪৮ হিজরি

রংপুরে অসহায় কর্মহীন মানুষের পাশে দাড়ালেন যুবলীগ নেতা মামুনুর রশিদ মামুন

admin
প্রকাশিত এপ্রিল ১২, ২০২০
রংপুরে অসহায় কর্মহীন মানুষের পাশে দাড়ালেন যুবলীগ নেতা মামুনুর রশিদ মামুন

Manual3 Ad Code

মোঃ মনিরুজ্জামান (মনির),রংপুর জেলা প্রতিনিধিঃ

Manual4 Ad Code

সারাবিশ্ব ব্যাপি এখন করোনা ভাইরাস মহামারী আকার ধারন করেছে। দিনে দিনে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে,আজ রবিবার অব্দি সারাদেশ জুড়ে ৬২১ জন আক্রান্ত, মৃত্যু হয়েছে ৩৪ জন।

Manual4 Ad Code

 

সারাদেশে এক প্রকার সংকট দেখা দিয়েছে, সব কিছু মোটামুটি স্থবির হয়ে পরেছে। বাংলাদেশ সরকার গরিব অসহায় মানুষের জন্য বিভিন্ন অনুদানের ব্যাবস্থা করেছেন,সরকারের পাশাপাশি ব্যাক্তিগত ভাবে ও বৃত্তবান রা এগিয়ে এসেছে।

 

Manual4 Ad Code

তার প্রেহ্মিতে রংপুরের জেলা যুবলীগের আহবায়ক মামুনুর রশিদ মামুন এর উদ্যোগে অসহায় মানুষের মাঝে ত্রান বিতরণ করা হয়। তার নিজ এলাকায় প্রায় এক শতাধিক কর্মহীন পরিবারের পাশে দাঁড়ান।

Manual4 Ad Code

 

শুধু তিনি না তার সঙ্গে আছেন তার স্ত্রী ও কন্যা। তারা সামাজিক দূরত্ব বজায় রাখার খাতিরে নিজে নিজেই এই ত্রান সামগ্রী প্যাকেট জাতকরন করে বিতরন করা হয়। নিজ উদ্যোগে রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি প্রত্যেকটি অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রি পৌঁছে দেন।

 

খাবারের প্রতিটি প্যাকেটে ছিল- ৫ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি করে ডাল ও লবন। বিতরণকালে তিনি বলেন, মহামারি হচ্ছে প্রাকৃতিক দূর্যোগ।এতে কারো কোন হাত নেই। মহামারি থেকে জনগনকে বাঁচাতেই সরকার দিয়েছেন লকডাউন। গরীব মানুষের পাশে মধ্যবিত্ত অনেক পরিবার অর্ধাহারে অনাহারে দিন যাপন করছেন। কারন মধ্যবিত্তরা লজ্জায় মুখ খুলছেন না। আমি নীরবে তাদেরকেও সহায়তা করার চেষ্টা করছি। মানুষের পাশে থেকে মুখের আহার দেয়ার উদ্যোগ অব্যাহত থাকবে-ইনশাল্লাহ।