৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে সফর, ১৪৪৮ হিজরি

সাংসদ সবুজের নির্দেশনায় শ্রীপুরে নিম্নমধ্যবিত্তদের খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন আঃলীগ নুরে আলম মোল্লা

admin
প্রকাশিত এপ্রিল ১২, ২০২০
সাংসদ সবুজের নির্দেশনায় শ্রীপুরে  নিম্নমধ্যবিত্তদের খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন আঃলীগ নুরে আলম মোল্লা

Manual4 Ad Code

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : সারাদেশে করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবে দূর্বিষহ হয়ে পরেছে মানুষের জনজীবন। অসহায় হতদরিদ্রদের সরকারি সহায়তার পাশাপাশি বিভিন্ন সংগঠন, ব্যক্তিরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন।

 

Manual7 Ad Code

গাজীপুরের শ্রীপুরে হতদরিদ্রদের পাশাপাশি নিন্মবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন শ্রীপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: নূরে আলম মোল্লা।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

সমাজে এমন অনেক লোক রয়েছে যারা কোন সময় হাত পেতে সাহায্য সহযোগিতা নেয়নি নেওয়ার প্রয়োজন পরেনি, কিন্তু বর্তমান ভয়াবহ করোনা পরিস্থিতিতে তারা কারও কাছে বলতেও পারছেনা, কারও কাছে হাতও পাততে পারছেনা। নিরবে নিভৃতে কষ্টে দূর্বিসহ দিনাতিপাত করছেন। তাদের কথা ভেবে গাজীপুর ৩ আসনের সাংসদ ইকবাল হোসেন সবুজ এর নির্দেশনায় এমন লোকদের কাছে গোপনে, বিভিন্ন কৌশলে বিভিন্ন লোকের মাধ্যমে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন তিনি।

 

নূরে আলম মোল্লা জানান, গাজীপুর ৩ আসনের সাংসদ মোঃ ইকবাল হোসেন সবুজ (ভাইয়ের) পরামর্শ ও নির্দেশনায় এমন লোক যারা জনসম্মুখে ত্রান সামগ্রী নিতে পারছেনা, কাওকে কিছু বলতেও পারছেনা, কিন্তু পরিবার নিয়ে কষ্টে দিনাতিপাত করছে তাদের সন্মান বজায় রেখে, গোপনে বিভিন্নভাবে, বিভিন্ন কৌশলে, বিভিন্নরকম বাহানায়, বিভিন্ন লোকের মাধ্যমে আশেপাশের পাড়াপ্রতিবেশীদেরকে সাধ্যনুযায়ী খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। এতে করে তাদের কষ্ট কিছুটা হলেও লাগব হবে এবং সন্মানও অক্ষুন্ন থাকবে।

 

Manual7 Ad Code

এসময় নুরে আলম মোল্লা, রাজনীতিবিধ সহ এলাকার বিত্তবান মানুষদেরকে সাধ্যনুযায়ী অসহায়দের পাশাপাশি আশেপাশের এমন লোকদেরকেও সহযোগিতার আহবান এবং সকলকে সরকারের বিধিনিষেধ নিয়মনীতি মেনে চলার আহবান জানান।