৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৮ হিজরি

শার্শায় অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়

admin
প্রকাশিত এপ্রিল ১২, ২০২০
শার্শায় অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়

Manual1 Ad Code

ইকরামুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি :

Manual2 Ad Code

শার্শায় সরকারি আদেশ অমান্য ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে ৪ হাজার ১’শত টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

 

রবিবার (১২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত শার্শা উপজেলার ধলদাহ, চটকাপোতা, রামপুর, জামতলা, বালুণ্ডা, শিকড়ী বটতলা ও বারোপোতায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খোরশেদ আলম চৌধুরী।

 

Manual1 Ad Code

এসময় শার্শা কালিয়ানীর সাহেব আলীকে ১ হাজার টাকা, চটকাপোতার রফিকুল ইসলামকে ৫ শত টাকা, রামপুর রাসেল মোড়লকে ৫ শত টাকা, বালুন্ডার আলিবুদ্দীনকে ১ হাজার টাকা, বেনাপোলের শিকড়ীর আঃ ছালামকে ১ শত টাকা ও ছোট আঁচড়ার আঃ আলিমকে ১ হাজার টাকা সহ ৬ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪ হাজার ১ শত টাকা জরিমানা করা হয়।

 

Manual2 Ad Code

খোরশেদ আলম চৌধুরী বলেন, বিভিন্ন অনিয়মের অভিযোগে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

 

সরকারি আদেশ অমান্য করে জনসমাগম করে দোকানপাট খোলা রেখে বেচা-কেনা করার দায়ে অকারণে রাস্তায় ঘোরাফেরা করায় তাদেরকে এ জরিমানা করা হয়েছে। 

Manual4 Ad Code

 

এসময় তিনি সকলকে সচেতন হওয়ার আহবান জানান এবং বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান চলবে বলে জানান।