৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম থেকে ১ম হজ ফাইটে ৪১০হাজী নিয়ে গেলো বিমান

admin
প্রকাশিত জুলাই ৭, ২০১৯
চট্টগ্রাম থেকে ১ম হজ ফাইটে ৪১০হাজী নিয়ে গেলো বিমান

Manual2 Ad Code

 

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-

Manual7 Ad Code

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইটে জেদ্দা গেছেন ৪১০ জন। রোববার (৭ জুলাই) বিকেল ৪টা ৩২ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি ৩২০৯’ ফ্লাইটটি হজযাত্রীদের নিয়ে উড্ডয়ন করে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক কাজী খায়রুল কবির এসব বিষয় নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মকর্তা জানান, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবার সৌদি আরবের জেদ্দা ও মদিনায় মোট ১৯টি হজ ফ্লাইট যাওয়ার শিডিউল রয়েছে। এর মধ্যে জেদ্দায় যাবে ১২টি, মদিনায় ৯টি।

তিনি জানান, চট্টগ্রাম থেকে হজের জন্য নির্ধারিত ১৯টি ফ্লাইটের বাইরে আরও ১২টি শিডিউল ফ্লাইটে হজযাত্রীরা যাবেন। শাহ আমানত থেকে ১০ হাজার হজযাত্রী নেওয়ার পরিকল্পনা রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইতিমধ্যে হজ ফ্লাইটের ৯ হাজার ৮০০ টিকিট বিক্রি হয়েছে।
সূত্র জানায়, এ বছর ঢাকার বাইরে চট্টগ্রাম ছাড়াও সিলেট থেকে ৩টি হজ-ফ্লাইট পরিচালনা করা হবে। বাংলাদেশ থেকে এ বছর প্রায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন পবিত্র হজব্রত পালনে সৌদি আরব যাবেন। হজ-ফ্লাইট ও শিডিউল ফ্লাইটে বিমানে যাবেন ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী।

Manual1 Ad Code

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ ব্যালটি এবং অবশিষ্ট ৫৬ হাজার ৪০১ নন-ব্যালটি হজযাত্রী বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব যাবেন। ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে চলাচলকারী বিমানের নিয়মিত শিডিউল ফ্লাইটেও হজযাত্রীরা জেদ্দায় যাবেন। ঢাকা থেকে জেদ্দা প্রতি ফ্লাইটের উড্ডয়নকাল আনুমানিক ৭ ঘন্টা হবে।

Manual1 Ad Code

দুই মাস ব্যাপী হজ-ফ্লাইট পরিচালনায় শিডিউল ফ্লাইটসহ মোট ৩৬৫টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বাংলাদেশ থেকে মদিনা ১৮টি ও মদিনা থেকে বাংলাদেশে ১৫টি সরাসরি ফ্লাইট হবে। হজ-ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-জেদ্দা উভয় স্থানেই বিশেষ ব্যবস্থার আয়োজন করেছে।