৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৮ হিজরি

মাগুরার কুল্লিয়ায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চেয়ারম্যানের কাছে অভিযোগ করায় বাদীর উপর হামলা

admin
প্রকাশিত এপ্রিল ১২, ২০২০
মাগুরার কুল্লিয়ায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চেয়ারম্যানের কাছে অভিযোগ করায় বাদীর উপর হামলা

Manual6 Ad Code

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : বাদী মোঃ বদরুল আলম (সোহেল), পিং- মোঃ বাদশাহ মিয়া, সাং বাকা হরিশপুর গ্রামে আমার বসতবাড়ি ও চাষযোগ্য জমিজমা আছে। বতর্মানে বদরুল আলম উক্ত জমিতে নিয়মিত ভাবে বসবাস করেন না। মাগুরা সদরের পৌরসভার ৪নং ওয়ার্ড পারলা গ্রামের খালকুল পাড়ায় বসবাস করেন। বদরুল আলমের বাকা হরিশপুর গ্রামে ১২ বিঘা জমিতে পেয়ারা, মাল্টা, লেবু, লিচু, আম ও বিভিন্ন প্রকার ফলের চাষ রয়েছে। গ্রামের বাড়িতে বসবাস না করার কারণে আসামি মোঃ সুমন মোল্লা ২৮ পিং ওহিদ মোল্লা, সাং কুল্লিয়া পূর্বপাড়া থানা ও জেলা, মাগুরা। গ্রামের বসতবাড়ি ফাঁকা থাকার কারণে এই সুযোগে দীর্ঘদিন যাবত বিভিন্ন সময়ে বিশেষ করে সন্ধার পর মাদক কেনাবেচা, সেবন ও জুয়ার আসর সহ বিভিন্ন ধরনের অপকর্ম করিতে ছিল।

 

রবিবার ৩ই মার্চ সকাল ১০টায় গ্রামের লোকমুখে সংবাদ শুনিয়া বাড়ি থেকে বদরুল আলম গ্রামের বাড়ি যেয়ে দেখে সুমনসহ কয়েকজন লোক মাদক কেনা বেচা করছে ও সেবন করতেছে। মাদক সেবনে বাধা দিলে তারা আমাকে জীবন নাশের হুমকি দেয়। ঐ দিনেই বিকাল ৫টার সময় আসামি সুমন মোল্লা সহ ১৫/১৬ জন ক্যাডার বাহিনী দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল, ইজিবাইক যোগে আমার গ্রামের বাড়ির সামনে এসে আমার নাম ধরে ডাকে এবং অকথ্য ভাষায় গালাগালি করে। রামদা, ছ্যানদা, চাইনিজ কুড়াল, লোহার রড নিয়ে সুমন তার ক্যাডার বাহিনীদের সাথে আমার বাড়ির সামনে রাস্তার উপর দাড়ায় এবং সুমন বলে আমাকে সে খুন করে ফেলবে। তখন আমি জীবন বাঁচানোর তাগিদে জোরে চিতকার করলে গ্রামের লোকজন ছুটে আসে, ১। তৈয়ব মোল্লা, পিং আঃ আজিজ মোল্লা ২। মাসুম মোল্লা, পিং আতর মোল্লা ৩। ইয়াসির আহমেদ বাবলু, পিং গোলাম মোস্তফা ৪। আঃ জব্বার হিটলার ৫। সবুর মোল্লা, পিং মৃত মজিদ মোল্লা সর্ব সাং বাকা হরিশপুর গ্রামের বাসিন্দা। তারা আসার পর আসামীরা নিবৃত্ত হয় এবং অস্ত্র হাতে উপরে উঠিয়ে আমাকে হুমকি দেয় তুই এই বাড়িতে আসলে তোকে খুন করে গুম করব এবং তোর ফলের বাগান নষ্ট করে দিব ও গাছপালা কাটিয়া ফেলব।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

বদরুল আলম কুচিয়ামোড়া চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করার কারনে এরই সূত্র ধরে গত বৃহস্পতিবার ৯ই এপ্রিল সুমনের ক্যাডাররা তাকে নৃশংস ভাবে এলোপাথাড়ি শরীরের বিভিন্ন জায়গায় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাত করে ফেলে। পরে তাকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে নিয়ে হাতে সেলাই দেয়া ও শরীরের অন্যান্য অংশে টিটমেনট দেওয়া হয়।

Manual7 Ad Code