৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৮ হিজরি

করোনার সচেতনতা করতে গিয়ে রুহিয়ায় সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার

admin
প্রকাশিত এপ্রিল ১১, ২০২০
করোনার সচেতনতা করতে গিয়ে রুহিয়ায় সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার

Manual6 Ad Code

আল ফয়সাল অনিক, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

Manual8 Ad Code

করোনার সচেতনতা করতে গিয়ে রুহিয়া থানা অনলাইন প্রেসক্লাবে সভাপতি ও দৈনিক তাজা খবর পত্রিকার সাংবাদিক জনাস রায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। সংবাদ সগ্রহের কাজ সেরে বাড়ী ফেরার পথে মাধবপুর মোলানী পাড়ায় রাস্তা অবরোধ করে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করেছে একদল সন্ত্রাসী বাহিনী।

 

Manual4 Ad Code

তার আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সাংবাদিক তার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রুহিয়া থানা প্রেসক্লাবে সাধারণত সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর ও রুহিয়া থানা অনলাইন প্রেসক্লাবে সাধারণত সম্পাদক আল ফয়সাল অনিক। এই সময় তারা প্রতিবাদ জানিয়ে বলেন, দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসুচি দেওয়া হবে।

Manual6 Ad Code

 

হাসপাতালে চিকিৎসাধীন জনাস বলেন, সাংবাদ সগ্রহের কাজ সেরে বাড়ি পথে সন্ত্রাসী মোঃ আলী, রুবেল, রমজান, মুনির, সিদ্দিক আলী, আইনুল, ওয়াজেদ, নুর ইসলামসহ অজ্ঞাত ১০/১৫ জন আমার উপর হামলা চালা। সন্ত্রাসীরা আমাকে প্রাণ নাশে হুমকি দিয়ে বলে, এ বিষয়ে কোথাও অভিযোগ দিলে তোকে প্রাণে মেরে ফেলব। সন্ত্রাসীরা আমার গাড়ি ভেঙে দেয়, আমার মোবাইল ফোন, নগদ অর্থ, প্রেস আইডি কাড ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়।

 

Manual5 Ad Code

এ ব্যাপারে রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্র রঞ্জন রায় বলেন, সাংবাদিককে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সন্ত্রাসী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও জানান তিনি।