৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৮ হিজরি

ভোলা লালমোহনে জেলেদের চাল চুরির অভিযোগে ইউপি সদস্য আটক

admin
প্রকাশিত এপ্রিল ১১, ২০২০
ভোলা লালমোহনে জেলেদের চাল চুরির অভিযোগে ইউপি সদস্য আটক

Manual6 Ad Code

রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

Manual8 Ad Code

ভোলার লালমোহনে জেলের পূনর্বাসনের চাল চুরির অভিযোগে ১ ইউপি মেম্বার আটক করেছেন লালমোহন থানা পুলিশ।
জানা যায় লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের জেলে পূনর্বাসনের ২ মাসের চাল খাদ্য গুদাম থেকে ছাড় দেয়া হয়। ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদ তালুকদার ২ মাসের চাল না নিয়ে ১ মাসের চাল জেলেদের মাঝে বিতরন করেন। মোট ১৭১০ জন জেলেকে চাল দেয়ার কথা। অভিযোগ উঠেছে সেখানে প্রকৃত জেলেদের মাঝে তিনি ১ মাসের চাল বিতরন করেননি।

 

এই ব্যাপারে খবর পেয়ে বদরপুর ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার ও রফিকুল ইসলাম, পিআইও অপূর্ব দাস ও লালমোহন থানা পুলিশ শুক্রবার রাতে ইউনিয়ন পরিষদ ও এলাকার কয়েকটি বাড়ীতে অভিযান চালায়। ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলামের ঘর থেকে ৪ বস্তা, সুমন ড্রাইভারের ঘর থেকে ৯ বস্তা, পরিষদের পাশের স্ব-মিল থেকে ২বস্তা মোট ১৫ বস্তা চাল উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান অভিযানের খবর পেয়ে অনেকের বাড়ী থেকে চাল সরিয়ে ফেলা হয়।

 

Manual7 Ad Code

জেলেদের চাল চুরির অভিযোগে শনিবার ভোরে বদরপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার মোঃ ওমরকে তার বাড়ী থেকে লালমোহন থানা পুলিশ গ্রেফতার করে। আটককৃত মেম্বার বদরপুর ইউনিয়ান চেয়ারম্যান এর ভাতিজা।
এ বিষয় জানাযায় মূল হোতা এখনো আটক হয়নি।

Manual8 Ad Code

 

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদ তালুকদার জানান, চাল জেলেদের মাঝে বিতরন করা হয়েছে। জেলেরা চাল পেয়ে তা বিক্রি করে দিয়েছে। যারা এসব চাল ক্রয় করেছে তাদের বাড়ী থেকে চাল উদ্ধার হয়েছে।

Manual1 Ad Code