৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে সফর, ১৪৪৮ হিজরি

দিনাজপুরের হিলিতে ইয়াবা সহ ২ কারবারি আটক

admin
প্রকাশিত এপ্রিল ১১, ২০২০
দিনাজপুরের হিলিতে ইয়াবা সহ ২ কারবারি আটক

Manual5 Ad Code

এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

Manual7 Ad Code

দিনাজপুরের হাকিমপুর (হিলি) থানা পুলিশের হাতে ইয়াবা সহ ২ যুবক মাদক কারবারি আটক হয়েছে।

Manual7 Ad Code

 

হাকিমপুর থানা সূত্র জানায়, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ এর সুদক্ষ নেতৃত্বে শুক্রবার (১০ এপ্রিল) রাতে থানা পুলিশের একটি টীম উপজেলার মহিলা কলেজ সংলগ্ন সোনাপুর রোডে নিয়মিত চেকিং ডিউটি চলাকালীন আগত সন্দেহভাজন দুই যুবককে চ্যালেঞ্জ করে আটক করা হয়। এসময় তাদেরকে তল্লাশি করে ২০০ পিস্ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাধীন কসবা সাগরপুর এলাকার মোঃ আঃ ছালামের ছেলে মোঃ বিপ্লব হোসেন (২৬) ও একই এলাকার মোঃ নজমুল হোসেনের ছেলে মোঃ রিপন (২২)।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

আটককৃতদের বিরুদ্ধে, নিয়মিত মামলা দায়ের পূর্বক শনিবার (১১ এপ্রিল) সকালে, বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাকিমপুর থানা সূত্র।