৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে সফর, ১৪৪৮ হিজরি

করোনা জটিলতায় আলোর দিশারীর নতুন উদ্যোগ

admin
প্রকাশিত এপ্রিল ১১, ২০২০
করোনা জটিলতায় আলোর দিশারীর নতুন উদ্যোগ

Manual8 Ad Code

শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধিঃ

Manual4 Ad Code

করোনা ভাইরাস সংক্রান্ত জটিলতায় পুরো বাংলাদেশ যখন স্তব্ধ ও ভীত,তখনও জীবনের মায়া ত্যাগ দেশ ও জনগণের কল্যাণে অবিরাম কাজ করে যাচ্ছে শ্রীপুরের মাওনার শিক্ষাবান্ধব সামাজিক সংগঠন আলোর দিশারী শিক্ষা ফাউন্ডেশন।

 

করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ,মসজিদের অযুখানায় সাবান বক্স ও সাবান প্রদান,বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে পানির ড্রাম ও সাবান প্রদান,জীবাণুনাশক স্প্রে,খাদ্য সামগ্রী বিতরণ, মাইকিং প্রচারণা ইত্যাদি কার্যক্রম চলছে।শ্রীপুরের বিভিন্ন এলাকায় প্রতিদিনই কাজগুলো করে যাচ্ছে আলোর দিশারীর স্বেচ্ছাসেবীরা।

 

Manual7 Ad Code

তারই ধারাবাহিকতায় ঘরবন্দী মানুষের কথা চিন্তা শুরু করেছে মোবাইল কলের মাধ্যমে বাড়ি বাড়ি নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়ার উদ্যোগ।সকল পণ্য দিবেন নির্ধারিত বাজার মূল্যেই।লভ্যাংশ দিয়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে খরচ করা হবে।এ বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা খন্দকার আনোয়ার বলেন, আলোর দিশারী অনলাইন শপ আমরা অনেক আগেই শুরু করেছি।

 

Manual3 Ad Code

এর উদ্বোধন করেছিলেন গাজীপুর জেলা পরিষদের সদস্য মোঃ নূরুল ইসলাম শিমুল।আমাদের অনলাইন শপের কার্যক্রম চলছিল খুব ভালোভাবেই।করোনা সংক্রান্ত এ জটিল সময়ে যেহেতু মানুষজন ঘরে রয়েছে তাদের কথা চিন্তা করেই আমরা এই ক্রান্তিলগ্নেও মানুষের পাশে দাঁড়াতে চাই।

Manual6 Ad Code