২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

অর্ধদিবস হরতাল গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ মিছিল

admin
প্রকাশিত জুলাই ৭, ২০১৯
অর্ধদিবস হরতাল গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ মিছিল

Manual7 Ad Code

 

জাহিদুল ইসলাম, গাইবান্ধাঃ

Manual4 Ad Code

গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা দেশব্যাপী হরতালের সমর্থনে ৭ জুলাই রোববার গাইবান্ধায় অর্ধ দিবস হরতাল পালন করে।

সকাল ১১টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় দোকানপাট বন্ধ ছিল। যানবাহন চলাচল করলেও তা অন্যান্যদিনের চাইতে অপেক্ষাকৃত কম ছিল। এদিকে হরতালের সমর্থনে শহরে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

মিছিলটি রেলগেট থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ১নং ট্রাফিক মোড়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটিরি প্রেসিডয়াম সদস্য মিহির ঘোষ, বাসদ মার্কসবাদী আহ্বায়ক মঞ্জুরুল আলম মিঠু, মোস্তাফিজুর রহমান মুকুল, গোলাম রব্বানী প্রমূখ।

Manual6 Ad Code

সমাবেশে বক্তারা বলেন, ছয় মাসের মধ্যে অযৌক্তিকভাবে সরকার তিন দফায় মনগড়া ভাবে গ্যাসের দাম বাড়িয়েছে। গ্যাসের এই মূল্যবৃদ্ধি মানুষের জীবন যাত্রার উপর সরাসরি প্রভাব পড়বে। বর্তমান সরকার বিভিন্ন কায়দায় মধ্যবিত্ত্দের কষ্টের কথা না ভেবে ব্যবসায়িদের স্বার্থে দফায় দফায় নিত্য প্রয়োজনী জিনিসপত্রের দাম বাড়িয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়।

Manual1 Ad Code