৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে সফর, ১৪৪৮ হিজরি

রংপুরে টিসিবি এর পন্য সহ ব্যাবসায়ী আটক

admin
প্রকাশিত এপ্রিল ১০, ২০২০
রংপুরে টিসিবি এর পন্য সহ ব্যাবসায়ী আটক

Manual3 Ad Code

মোঃ মনিরুজ্জামান (মনির),রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুরে আড়াই লাখ টাকার টিসিবি’র পণ্যসহ এক ব্যবসায়ীকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ। শুক্রবার বিকেলে সাড়ে ৫টার দিকে নগরীর পশ্চিম খাসবাগ এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

রংপুর মেট্রোপলিটন ডিবি’র অতিরিক্তি উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান, খাসবাগ এলাকার তুহিন ট্রেডাসের মালিক আব্দুল হালিমের ব্যবসা প্রতিষ্ঠানে টিসিবি’র পণ্যগুলো মজুদ করা হয়েছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ বস্তা চিনি,১০৬ কার্টুন সোয়াবিন তেল ও এক বস্তা ডাল উদ্ধার করা হয়। এসময় দোকান মালিক আব্দুল হালিমকে আটক করা হয়। উদ্ধারকৃত মালামালের মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, উদ্ধারকৃত মালামালগুলো টিসিবি’র ডিলার আজমল হোসেন ও আনোয়ার হোসেনের। তারা পলাতন রয়েছে।

 

Manual5 Ad Code

পুলিশের সহাকারি কমিশনার আলতাফ হোসেন জানান, আটকতৃতকে জিজ্ঞাসাবাদ চলছে। ডিলার দুজনকে আটকের চেষ্টা চলছে।

Manual2 Ad Code