৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে সফর, ১৪৪৮ হিজরি

ভোলার ধনিয়ার সড়ক নয় যেনো মরণ ফাঁদ

admin
প্রকাশিত এপ্রিল ১০, ২০২০
ভোলার ধনিয়ার সড়ক নয় যেনো মরণ ফাঁদ

Manual2 Ad Code

টিপু সুলতান, ভোলা জেলা প্রতিনিধি :

সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ডের ধনিয়া আলিম মাদ্রাসার সংলগ্ন তুলাতুলির বাজার’ সংযোগ সড়কটি বড় বড় খাঁদ হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। যার ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে ঐই এলাকাবাসী ও শত শত শিক্ষার্থীকে। দীর্ঘ কয়েক বছর যাবত এই সড়কটি সংস্কার না হওয়ায় বর্তমানে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।

Manual3 Ad Code

ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এই ভোগান্তি থেকে মুক্তি পেতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
সরজমিনে গিয়ে জানা গেছে, ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ডের তুলাতুলি বাজারে যাওয়ার একমাত্র রাস্তাটি ৭/৮ বছর যাবত সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন অংশে বড় বড় খাঁদ হয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।

Manual4 Ad Code

ধনিয়া আলিম মাদ্রাসার সংলগ্ন এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। এই সড়কের পাশেই রয়েছে চেওয়া খালি দাখিল মাদ্রাসা পূর্বপাশে রয়েছ সরকারী প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীকে প্রতিদিন জীবনের ঝূঁকি নিয়ে পাঠদানের জন্য স্কুলে যেতে হয়। এছাড়াও এই সড়ক দিয়ে ছোট বড় অনেক মালবাহি যানবাহন চলাচল করে। যার ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা।

Manual8 Ad Code

বর্ষা মৌসুম এলে এই সড়কটি চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। তুলাতুলি বাজার সংযোগ সড়কটি দ্রুত সংস্কার করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ওই এলাকার হাজারো বাসিন্দা।
ওই এলাকার বাসিন্দা ইব্রাহীম,মোঃ সবুজ, ইকবাল,মিজান বলেন,তুলাতুলি বাজার সংযোগ সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

Manual6 Ad Code

এই সড়কের পাশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থাকায় শত শত শিক্ষার্থী জীবনের ঝূঁকি নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করছে। সড়কটি ঝূঁকিপূর্ণ হওয়ায় প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বর্ষা মৌসুম আসলে এই সড়ক দিয়ে চলাচল করতে খুবই কষ্ট হয়। তাই সড়ক বিভাগ সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই সড়ক সংস্কারের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবী জানাই ।