৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে সফর, ১৪৪৮ হিজরি

বদরগঞ্জে কঠোর প্রশাসন, সন্ধ্যায় বের হলেই জরিমানা

admin
প্রকাশিত এপ্রিল ১০, ২০২০
বদরগঞ্জে কঠোর প্রশাসন, সন্ধ্যায় বের হলেই জরিমানা

Manual7 Ad Code

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : করোনার সংক্রমণ রোধে সরকারি নির্দেশনায় শুরু থেকেই ব্যাপক তৎপরতা চলছে উপজেলা শহর বদরগঞ্জে। এতে বেড়েছে সচেতনতা । ঘরমুখি হয়েছেন সিংহভাগ মানুষ। প্রতিদিন পুলিশ, র‌্যাব, সেনাবাহিনীসহ আইনশৃক্সখলা বাহিনীর সদস্যরা নিরাপদ সামাজিক দূরত্ব নিশ্চিত ও জনসমাগম রোধে কাজ করছেন।

Manual2 Ad Code

 

এতো কিছু অসচেতন মানুষজন বরাবরই সাস্থ্যবিধি উপকরনের কথা বলে কারণে অকারণে ঘর থেকে বের হচ্ছেন। সড়কে বাড়ছে যানবাহন। হাট-বাজারেও এরা মানছেন না নিরাপদ শারীরিক ও সামাজিক দূরত্ব বিধি। এতে করে বাড়ছে করোনা ঝুঁকি।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

প্রতিদিন বিকেল ৫টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত ওষুধের দোকান ব্যতীত নিত্য প্রয়োজনীয় সব দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
জরুরি সেবা, চিকিৎসা, ভোগ্য ও রফতানি পণ্য পরিবহন কাজে নিয়োজিত ব্যক্তি ও যানবাহন এই নিষেধাজ্ঞার বাহিরে থাকবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আইন জারি থাকবে। পুলিশের নতুন এই নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থার হুশিয়ারি দেয়া হয়েছে।

 

প্রশাসনের উপস্থিতি টের পেলে জনগণ সতর্ক হয়। কিন্তু প্রশাসনের লোকজন চলে গেলেই আবার জনসমাগম বাড়ছে। তাই বাধ্য হয়েই এই কড়াকড়ি নির্দেশনা করা হয়েছে। এ আইন অমান্য করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual7 Ad Code

 

কমিশনার আবদুল আলীম বলেন, মেট্রোপলিটন পুলিশের থেকে জনগণকে সচেতন করতে এবং ঘরে রাখতে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে। ইতিমধ্যে অহেতুক যানবাহন নিয়ে ঘোরাফেরা বন্ধ ও অপরাধ প্রবণতা রোধে নগরীর বেশ কিছু স্থানে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে।

 

সড়কে বের হওয়া যানবাহনে অধিক যাত্রীর উঠানামা বন্ধ করার চেষ্টা চলছে। একই সাথে মোটরসাইকেলে শুধু মাত্র চালক, অটোরিকশাতে দুইজন যাত্রী এবং সাধারণ রিকশাতে এক জনের বেশি যাত্রী বহন করতে দেয়া হচ্ছে না। আইন অমান্যকারীদের জরিমানা করা হচ্ছে।
ওষুধের দোকানসহ কৃষিপণ্য পরিবহন ও বিপণন জনিত ক্রয়-বিক্রয় এ বিধি নিষেধের আওতামুক্ত রাখার কথা বলা হয় নির্দেশনায়।