৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে সফর, ১৪৪৮ হিজরি

করোনা ভাইরাস আক্রান্ত সিলেটের ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসকের সংস্পর্শে আসা সেই ১৬ জনের শরীরে করোনা ভাইরাস নেই

admin
প্রকাশিত এপ্রিল ১০, ২০২০
করোনা ভাইরাস আক্রান্ত সিলেটের ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসকের সংস্পর্শে আসা সেই  ১৬ জনের শরীরে করোনা ভাইরাস নেই

Manual2 Ad Code

এম আব্দুল করিম, সিলেট জেলা প্রতিনিধি :

Manual4 Ad Code

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া চিকিৎসকের সংস্পর্শে আসা ১৬ জনের শরীরে এই ভাইরাসের অস্থিত্ব পাওয়া যায়নি। পরীক্ষায় তাদের সকলেরই নেগেটিভ রিপোর্ট এসেছে।

 

Manual8 Ad Code

উল্লেখ্য যে,গত রবিবার সিলেটে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগি হিসেবে সনাক্ত হন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী একজন অধ্যাপক। এরপর ওই ব্যক্তির সংস্পর্শে আসাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Manual7 Ad Code

 

আক্রান্ত চিকিৎসক নিজের সংশ্পর্শে আসা ১৬ জনের তালিকা দেন। যার মধ্যে তার পরিবারের সদস্য, গাড়ি চালক, চেম্বারের সহকারি, একটি হাসপাতালে কর্মরতসহ মোট ১৬ জন রয়েছেন। তালিকা পাওয়ার পর গত বুধবার ওসামানী হাসপাতালের ল্যাবে এদের সকলের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। তবে পরীক্ষায় কারো শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

 

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাঃ হিমাংশু লাল রায় জানান চিকিৎসকের সংশ্পরশে আসা ১৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া না। আক্রান্ত চিকিৎসক সচেতন মানূষ। শারিরীক অবস্থা বুঝে তিনি নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। উপসর্গ দেখা দেওয়ার পর থেকেই হোম কোয়ারেন্টিনে চলে যান। ফলে হয়তো কেউ আক্রান্ত হননি।

 

তবে ডাঃ হিমাংশু লাল রায় আরো বলেন, এদের শরীরে এখনও করোনা সংক্রমনের অস্থিত্ব পাওয়া না গেলেও ঝুঁকিমুক্ত বলা যাবে না,কারণ ১৪দিনের মধ্যে যে কোনো সময় এই ভাইরাসের উপসর্গ দেথা দিতে পারে। তাই সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

Manual3 Ad Code