৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে সফর, ১৪৪৮ হিজরি

কুড়িগ্রামে নির্মাণাধীন একটি স্কুলের দেয়াল ধসে পড়েছে

admin
প্রকাশিত এপ্রিল ১০, ২০২০
কুড়িগ্রামে নির্মাণাধীন একটি স্কুলের দেয়াল ধসে পড়েছে

Manual5 Ad Code

মোহাইমিনুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :

Manual6 Ad Code

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার নাগড়াকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নামের একটি স্কুলের দ্বিতল ভবন নির্মাণের সময় দ্বিতীয় তলার একটি দেয়াল ধসে পড়েছে।

Manual6 Ad Code

 

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার আনুমানিক সকাল ১১টার সময় দেয়াল ধসে পড়ে। এসময় সেখানে মিস্ত্রীরা ছাড়া আর অন্যকেউ সেই স্থানে উপস্থিত না থাকলেও পাশে থাকা কয়েকজনের মধ্যে রফিকুল ইসলাম জানান, আমি স্কুলের পাশেই আমার বাড়ির বাইর বাড়িতে অবস্থান করছিলাম। হঠাৎ, দেয়ার ভাঙ্গার শব্দ শুনে ঘটাস্থলে উপস্থিত হলে দেখতে পাই দেয়াল ভাঙ্গে পড়েছে! এর কিছু সময় পর, দুইটি পার্শ সাপোর্ট পিলার ভেঙ্গে পরে।

 

দেয়াল ও পিলার নিয়ে আমরা ফেরদৌস আলম সুমন, সাদেকুর রহমান নয়ন, ফিরোজ আলম (কুদ্দুস), সোহেল রানা, সবুজ আদনান, সাগর সরকার সহ কয়েকজন বালু ও সিমেন্টের মিক্সার নিয়ে মিস্ত্রীদের সাথে তর্কাতর্কির সময় মিস্ত্রীরা কৌশলে বালু ও সিমেন্টের মিক্সার সরিয়ে নিয়ে যায়। আর তাই আমরা বালু ও সিমেন্টের মিক্সারগুলো পরীক্ষা-নিরিক্ষার জন্য সংগ্রহে রাখতে পারিনি। তারা অভিযোগ করে জানান, মেসার্স জহুরুল হক বাবু নামের কন্সট্রাকশন কোম্পানি অত্যান্ত নিম্নমানের ইট ও বালুর ব্যবহার সহ বালু ও সিমেন্টর মিক্সার ব্যবহার করে পুরো ভবনটি নির্মাণ করছেন। তবে এসময়ে সেখানে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য রাহেনা বেগমের স্বামী ডেকোরেট ব্যবসায়ী ফেরদৌস আলম (সাদ্দাম)।

Manual4 Ad Code

 

এব্যাপারে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এলজিইডি কর্মকর্তার সাথে কথা হলে তারা জানান, দেশের এই জরুরী অবস্থায় সমস্ত কাজ বন্ধ থাকার কথা। কার্যালয় চালু হলে অবশ্যই এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

পরে, কন্সট্রাকশন কোম্পানি মেসার্স জহুরুল হক বাবু-এর স্বত্বাধিকারী জহুরুল হক বাবু ও ম্যানেজার ফরহাদ জানান, আমরা মিস্ত্রীদের কাজ করতে বলিনি, কিন্তু তারা তারপরেও কার্যক্রম চালানোর জন্য দুঃখিত। তবে, অফিস চালু না হওয়া পর্যন্ত আর কোনো কাজ হবে না।

Manual1 Ad Code