৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে সফর, ১৪৪৮ হিজরি

করোনার ভয়ে থেমে নেই আলোর দিশারী

admin
প্রকাশিত এপ্রিল ১০, ২০২০
করোনার ভয়ে থেমে নেই আলোর দিশারী

Manual2 Ad Code

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :

সবাই যখন ঘরের ভিতর,
বাইরে নীরবতা পিনপন.
আমরা তখন বাইরে থেকে,
মানুষকে করি সচেতন।

 

Manual7 Ad Code

-হ্যা আমরাই আলোর দিশারী শিক্ষা ফাউন্ডেশন♥

যদি এ ব্যাধিতে আমি হেরে যাই,আমি সর্বোচ্চ শান্তি নিয়ে হারবো! কারণ ওপারে বলতে পারবো মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছি।সবাই ঘরে থাকুন। ভালো থাকুন।সুস্থ থাকুন।আল্লাহকে ডাকুন।

 

Manual8 Ad Code

আমিন। কথাগুলো বলছিলেন মাওনা চৌরাস্তার বহুল আলোচিত ও প্রশংসিত সামাজিক সংগঠন আলোর দিশারী শিক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক খন্দকার মোঃ আনোয়ার হোসেন।সংগঠনটি সবসময় শিক্ষা,সমাজ,মানবতা,ধর্ম ও দেশের ক্রান্তিলগ্নে নিজেদেরকে বিলিয়ে দেয়।তারই উজ্জ্বল দৃষ্টান্ত হলো করোনা ভাইরাস নিয়ে সারা বিশ্বে যখন থমথমে অবস্থা বিরাজ করছে, সেখানেও থেমে নেই তারা।প্রাণঘাতী এ ভাইরাসটি বাংলাদেশে আঘাত হানার পর শুরু থেকেই তারা অবিরাম কাজ করে যাচ্ছে।

 

Manual3 Ad Code

ইতোমধ্যেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে বেশ কিছু সংবাদও ছাপা হয়েছে। সার্বিক বিষয়ে জানতে চাইলে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক খন্দকার আনোয়ার বলেন, আমরা যখন আমাদের সংগঠনটি শুরু করি তখনই এর মূল স্লোগান ছিল “এসো ছড়াই আলোর শিখা, আলোর পথের পাবো দেখা ” এই স্লোগানকেই মনেপ্রাণে রপ্ত করে আমাদের পথচলা।আমরা বিশ্বাস করি সমাজের জন্য কিছু করলে আর কেউ মনে রাখুক বা না রাখুক, কিন্তু সমাজ ঠিকই মনে রাখবে।প্রতিষ্ঠার পর থেকেই আমরা বহু কাজ করছি এবং সবকিছুই দৃশ্যমান। বিশেষ করে করোনা ভাইরাস সংক্রান্ত জটিলতায় আমরা যেভাবে কাজ করেছি তা অন্যান্য কাজে চেয়ে অবশ্যই ব্যতিক্রম।

 

কেননা যেখানে সারাদেশ লকডাউন সেখানে আমরা প্রতিদিনই জনগণকে সচেতন করার লক্ষে প্রতিদিনই কাজ করে যাচ্ছি।আইনশৃঙ্খলা বাহিনী,ডাক্তার,সাংবাদিকসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যেভাবে কাজ করছে এটা প্রকৃতপক্ষেই অবিস্মরণীয় হয়ে থাকার কথা।সকলকেই বলবো সকলেই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হউন। সুস্থ থাকুন।

Manual7 Ad Code