৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে সফর, ১৪৪৮ হিজরি

মানবতার ফেরিওয়ালা আল মামুন

admin
প্রকাশিত এপ্রিল ১০, ২০২০
মানবতার ফেরিওয়ালা আল মামুন

Manual7 Ad Code

এম আব্দুল করিম, সিলেট থেকেঃ সম্প্রতি সময়ে বিশ্বের প্রতিটি মানুষের মধ্যে যে আতংক, তা হলো করোনা ভাইরাস (কোভিড-১৯)। বিশ্বের তাবত মোড়ল রাষ্ট্রগুলো চরম আতংকে কাল যাপন করছে করোনা নামক ভাইরাসের কারণে।

 

Manual5 Ad Code

সময়ের পালাবদলে আমাদের বাংলাদেশেও এর ব্যতিক্রম নেই। ইতিমধ্যে সরকার করোনা প্রতিরোধ করতে দেশের প্রায় ৬৮ হাজার গ্রামসহ সারাদেশের মানুষকে নিরাপদ দূরত্ব বজায় রেখে নিজ নিজ ঘরে থাকার নির্দেশ দিয়েছে এবং অসহায় ও দিনমজুর মানুষের ঘরে ঘরে সরকারের সাধ্যানুযায়ী ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।

 

Manual6 Ad Code

আরেকটি বিষয় অত্যন্ত দুঃখের সাথে স্বীকার করতে হয় যে, এই পরিস্থিতিতে কঠিন বিপদের দিনে কিছু সংখ্যক সুবিধাবাদী লোক সরকারের এ বরাদ্দ থেকে চাল চুরি করছে এবং ধরাও পড়েছে। কিন্তু তার পরও সরকারের পাশাপাশি কিছু সংখ্যক জনদরদী মানুষ নিজস্ব অর্থায়নে প্রকাশ্যে ও গোপনে দেশের বিভিন্ন প্রান্তে অসহায় ও দিনমজুর মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিচ্ছেন নগদঅর্থ সহ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

দেশের এ ক্রান্তিলগ্নে তাঁদের এ মহতী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আর এ রকম একজন সমাজ সেকব হলেন রাজশাহী জেলার বোয়ালিয়া থানার মামুন এন্টারপ্রাইজ এর সত্বাধিকারী মোঃ আল মামুন। ইতিমধ্যে তিনি প্রায় ২০০/৩০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

 

সম্প্রতি তিনি তার ফেইসবুক থেকে এই প্রতিবেদকের সাথে যোগাযোগ করে বলেন যে, দেশের যে কোন প্রান্তে অসহায় গৃহ বন্ধী মানুষকে তিনি তাঁর সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত।তিনি আরো বলন যে,এখানে লজ্জা বা শরমের কিছু নেই,বিশেষ করে যারা লাইনে দাঁড়িয়ে বা প্রকাশ্যে কারো হাত থেকে ত্রাণ সামগ্রী গ্রহণ করতে সংকোচ বোধ করেন, উনারা তার মোবাইল নং(০১৭১২০৮৫০৩৫) এ কল দিলে পরিচয় গোপন করে পৌঁছে দেওয়া হবে সাহায্য সামগ্রী।ধন্যবাদ মানবতার এ ফেরিওয়ালা কে। আমরা চাইলে অনেকেই পারি উনার মত আমাদের চারপাশের মানুষের দিকে এমন সাহায্যের হাত বাড়িয়ে দিতে।

 

নামঃ আল মামুন
মোবাইল নংঃ০১৭১২০৮৫০৩৫
পোস্টঃসপুরা
থানাঃবোয়ালিয়া
জেলাঃরাজশাহী।