৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে সফর, ১৪৪৮ হিজরি

করোনার মহামারীতেও ষষ্ঠ শ্রেণির শিশু ধর্ষণ মাগুরায়

admin
প্রকাশিত এপ্রিল ১০, ২০২০
করোনার মহামারীতেও ষষ্ঠ শ্রেণির শিশু ধর্ষণ মাগুরায়

Manual6 Ad Code

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : করোনার মহামারীতে বিশ্ব যখন ভয়ে তটস্থ, প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, আক্রান্ত হচ্ছে লাখ লাখ। বাংলাদেশের এখন অধিকাংশ জেলায় চলছে লকডাউন, এমনকি গ্রামের চলার পথ বন্ধ হয়ে গেছে। এতকিছুর মাঝে থেমে নেই চরিত্রহীনদের লোলুপ দৃষ্টি।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

৬ এপ্রিল সোমবার মাগুরা সত্যপুর গ্রামের মৃত রবিউল ইসলামের মেয়ে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া রুকাইয়া খাতুন (১১) ধর্ষিত হয় তারই আপন চাচতো নানা মরজেন মোল্লা (৬০) এর দ্বারা। ঘটনার দিন পিতৃহারা অসহায় এই মেয়েটি বাড়ির পাশেই অন্য বাচ্চাদের সঙ্গে খেলছিল এমন সময় চরিত্রহীন মরজেন মোল্লা শিশুটিকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এমন সময় তীব্র যন্ত্রণায় শিশুটি চিৎকার করে উঠলে আশেপাশের মানুষজন জড় হয়ে যায়। ঘটনা বেগতিক বুঝতে পেরে মরজেন মোল্লা উক্ত গ্রামের হাকিম মেম্বার এর মাধ্যমে ১০ কাঠা জমির বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন।

 

Manual6 Ad Code

নির্যাতিত শিশুর মায়ের ভাষ্য “শিশুটির বাবা নেই, আমাদের হয়ে আইন আদালত কে করবে? আমি জমি চাইনা, বিচার চাই। আজ আমার শিশুর উপর নির্যাতন হয়েছে, সুষ্ঠু বিচার না হলে কাল আপনার শিশুর উপর এমন হবে না এর কি গ্যারান্টি আছে?” মাগুরার সুশীল সমাজের দাবি শিশু নির্যাতনের ক্ষেত্রে প্রশাসনকে অবশ্যই কঠোর ভূমিকা নিতে হবে, ভবিষ্যতের জন্য এ ধরনের ঘটনা না ঘটে।