৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে সফর, ১৪৪৮ হিজরি

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

admin
প্রকাশিত এপ্রিল ১০, ২০২০
রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

Manual6 Ad Code

এইচ এম আমান,কক্সবাজার জেলা প্রতিনিধি :

Manual7 Ad Code

 

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় পনেরটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

Manual7 Ad Code

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার ৯ এপ্রিল রাতে বালুখালী ৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বি- ব্লকের ২৬ নং শেটে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে। আগুনে প্রায় ১৫টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে উখিয়া থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।

 

এ ব্যাপারে উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম আজাদ সত্যতা স্বীকার করে জানান, স্থানীয় গ্রামবাসী ও রোহিঙ্গাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

উখিয়ার ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার এমদাদুল ইসলাম জানান, এখনো পর্যন্ত কি কারণে আগুনের সূত্রপাত বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে।

Manual6 Ad Code

 

এ ব্যাপারে উখিয়া থানার ওসি তদন্ত নুরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি।

Manual4 Ad Code