২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে সফর, ১৪৪৮ হিজরি

বাগাতিপাড়ায় ইউএনও’র নিকট কৃষি বিভাগের খাদ্যশস্য ও অর্থ সহায়তা হস্তান্তর

admin
প্রকাশিত এপ্রিল ৯, ২০২০
বাগাতিপাড়ায় ইউএনও’র নিকট কৃষি বিভাগের খাদ্যশস্য ও অর্থ সহায়তা হস্তান্তর

Manual3 Ad Code

খাদেমুল ইসলাম,বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ

Manual6 Ad Code

পরিবারকে নিয়ে দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকার জীবন যুদ্ধ করছেন অনেক দিনমজুর। এমন খেটে খাওয়া দিনমজুদের চিন্তা প্রতিদিন সামান্য কিছু রোজগার করতে হবে। তাদের মনে করোনার কোনো প্রভাব ফেলতে পারেনি। তাদের একমাত্র চিন্তা আজকে রোজগার করবে কি করে সব কিছু বন্ধ। আজ তারা কর্মহীন হয়ে পড়েছে এই মরণব্যাধি করোনা ভাইরাসের প্রভাবে।

Manual2 Ad Code

 

এজন্য বাগাতিপাড়া উপজেলা কৃষি অফিস সকল কর্মহীন অসহায় ও দুস্থদের মাঝে কৃষি খাদ্যশস্য বিতরণ করার উদ্যোগ নিয়েছে।

 

Manual6 Ad Code

এলক্ষে উপজেলার পৌর ও সকল ইউনিয়নের প্রত্যন্ত এলাকা থেকে সরাসরি সাবলম্বি কৃষকদের উৎপাদিত খাদ্যশস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আর্থিক অনুদান সংগ্রহ করে স্থানীয় কৃষি বিভাগ।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (৯এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলী এসকল অনুদান সামগ্রী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পালের নিকট হস্তান্তর করেছেন।

 

এসব সামগ্রীর মধ্যে ছিল ৭’শ ২৫ কেজি গম, ১’শ ৩০ কেজি আলু, ২’শ ২৭ কেজি চাল, ১’শ ৭৪ কেজি পেঁয়াজ, ৬০ কেজি রসুন, এবং নগদ ৬ হাজার ৩শত ৭৫ টাকা।অনুদান হস্তান্তরের সময় কৃষি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।