২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে সফর, ১৪৪৮ হিজরি

শিক্ষার্থীদের আর্থিক সহায়তা করবে জবি নীল দল

admin
প্রকাশিত এপ্রিল ৯, ২০২০
শিক্ষার্থীদের আর্থিক সহায়তা করবে জবি নীল দল

Manual4 Ad Code

জবি প্রতিনিধিঃ করোনার সংক্রমণে চলমান সংকটময় পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা করার কথা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কর্মরত শিক্ষকদের সংগঠন নীল দলের একাংশ।

 

Manual8 Ad Code

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের চেয়ারম্যানদের কাছে দরিদ্র শিক্ষার্থীদের তালিকা চেয়ে চিঠি প্রেরণ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীল দলের একাংশের সাধারণ সম্পাদক ড. সিদ্ধার্থ ভৌমিক।

 

Manual7 Ad Code

চিঠিতে বলা হয়, আজ বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশও করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত নয়। জরুরি প্রয়োজনে দেশে লকডাউন চলছে। ফলশ্রুতিতে আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক দরিদ্র শিক্ষার্থী ও তাদের পরিবার অসহায় অবস্থায় দিন যাপন করছে। উদ্ভূত পরিস্থিতিতে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিকট থেকে প্রাপ্ত কিছু অর্থ দরিদ্র শিক্ষার্থীর মধ্যে বিতরণ করতে চাই।

 

এছাড়াও চিঠিতে, বিভাগীয় চেয়ারম্যানদের বিশ্ববিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা করার জন্য প্রত্যেক বিভাগ থেকে তিনজন অসহায় শিক্ষার্থীর তথ্য আগামী ১০ এপ্রিলের মধ্যে জানাতে বলা হয়।

 

Manual1 Ad Code

এ বিষয়ে ড. সিদ্ধার্থ ভৌমিক বলেন, আমি সব বিভাগে বিজ্ঞপ্তিটি পাঠিয়েছি, তাদের পাঠানো তালিকা অনুযায়ী শিক্ষার্থীদের আমরা সহায়তা করবো। আশাকরি এই সংকটময় সময়ে শিক্ষকগণ শিক্ষার্থীদের পাশে থাকবেন।

Manual7 Ad Code