২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে সফর, ১৪৪৮ হিজরি

ঠাকুরগাঁওয়ে ঢাকা থেকে আগত শতাধিক যাত্রীসহ কয়েকটি গাড়ী আটক

admin
প্রকাশিত এপ্রিল ৯, ২০২০
ঠাকুরগাঁওয়ে ঢাকা থেকে আগত শতাধিক যাত্রীসহ কয়েকটি গাড়ী আটক

Manual1 Ad Code

এম এ সালাম রুবেল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে সরকারি নির্দেশ অমান্য করে অবৈধ্য ভাবে গাড়ী নিয়ে প্রবেশের সময় শতাধিক যাত্রী আটক। বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিক্তিতে জগনাথপুর যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ঠাকুরগাঁও শহরে প্রবেশের সময় তাদের আটক করা হয়।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

জানা যায়, ঢাকা,নারায়ণগঞ্জ ও বিভিন্ন বিভাগীয় শহর থেকে ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমানের লোকজন সরকারি নির্দেশ অমান্য করে প্রবেশ করতেছে এমন গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে ২৯ মাইল নামক স্থানে অবস্থান নেয় প্রশাসন।

 

Manual8 Ad Code

এ সময় ভোর রাতে ঠাকুরগাঁও সীমান্তে প্রবেশের সময় ১টি বাস,১টি এমবুলেন্স,৪টি মাইক্রোবাস,১টি পিকভ্যান ও ৩টি প্রাইভেট কার সহ ৯০ জন যাত্রীকে আটক করে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন জানান,গোপন সংবাদের ভিক্তিতে জেলা প্রশাসক মহোদয়ের নির্দশে আমরা এ অভিযান চালিয়েছি।

 

এ সময় সরকারি নির্দেশ অমান্য করায় প্রত্যেক গাড়ি চালককে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয় এবং
যারা ঢাকা থেকে এসেছেন তাদের যুব উন্নয়ন কেন্দ্রের হোস্টেলে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তিনি আরো জানান,ঢাকা থেকে কোন গাড়ী ঠাকুরগাঁওয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার আবু তাহের মোহা. আব্দুল্লাহ,সদর থানার ওসি তানভীরুল ইসলাম,তদন্ত ওসি গোলাম মোর্তুজা সহ সংঙ্গীয় ফোর্স।

Manual4 Ad Code