২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে সফর, ১৪৪৮ হিজরি

করোনার লক্ষণ নিয়ে আখাউড়ায় নারীর মৃত্যু

admin
প্রকাশিত এপ্রিল ৯, ২০২০
করোনার লক্ষণ নিয়ে আখাউড়ায় নারীর মৃত্যু

Manual2 Ad Code

সায়মন ওবায়েদ শাকিল, বিশেষ প্রতিনিধি :

Manual1 Ad Code

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রাণীখার গ্রামে করোনার উপসর্গ নিয়ে এক নারী মারা গেছেন। সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে আসা ওই নারী বৃহস্পতিবার ভোর রাত তিনটার দিকে শশুর বাড়িতে মারা যান। তিনি কয়েকদিন যাবত জ্বর, সর্দি, কাশিতে ভুগলেও গোপন রেখেছিলেন।

 

Manual4 Ad Code

ধরখার ইউনিয়ন পরিষদ সদস্য মো. ফারুক মিয়া জানান, ওই নারী ১০-১২ দিন আগে নারায়ণগঞ্জ থেকে তিনি রাণীখারে আসেন। ওই নারীর স্বামী নারায়ণগঞ্জে বেসরকারি চাকুরি করেন।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

৯ এপ্রিল বৃহস্পতিবার সকালে ওই নারীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজন দাবি করছে স্ট্রোক (উচ্চ রক্তচাপ) করে মারা গেছেন। তবে গ্রামের অনেকেই জানিয়েছেন গত কয়েকদিন ধরেই তিনি জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন। বিষয়টি পরিবারের লোকজন গোপন রাখেন। ওই নারীর মৃত্যুর পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই নারী নারায়ণগঞ্জ থেকে আসার বিষয় কিংবা অসুস্থ হওয়ার বিষয় কেউ আগে থেকে জানায় নি। হাসপাতাল কর্তৃপক্ষ নমুনা সংগ্রহের জন্য যাচ্ছেন।