১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই সফর, ১৪৪৮ হিজরি

মাধবপুরে নিজের পিস্তলের গুলিতে এএসআই গুলিবিদ্ধ

admin
প্রকাশিত এপ্রিল ৮, ২০২০
মাধবপুরে নিজের পিস্তলের গুলিতে এএসআই গুলিবিদ্ধ

Manual5 Ad Code

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

Manual8 Ad Code

হবিগঞ্জের মাধবপুরে নিজের পিস্তলের গুলিতে শাহিন আহমেদ নামে এএসআই নিজেই গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার দুপুর ১ টার সময় উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। চৌমুহনী ইউনিয়নের গ্রাম পুলিশ রফিক মিয়া জানান, করোনার মধ্যেই উপজেলার গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বেশ কিছুদিন যাবত এলাকার ছেলেরা খেলাধুলা করছিল। তাদের খেলাধুলা বন্ধ করতে প্রথমে গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের দপ্তরি গিয়ে নিষেধ করেন। কিন্তু তারা নিষেধ উপেক্ষা করে খেলাধুলা করতে থাকে। পরে গ্রাম পুলিশ রফিক গিয়ে বাধা দেয় কিন্তু তারা বাধা শুনেনি। বুধবার দুপুরে ফাঁড়ির এএসআই শাহিন আহমেদ একজন পুলিশ সদস্য সহ ঘটনাস্থলে গিয়ে ছেলে গুলোকে খেলতে নিষেধ করে। তখন এক যুবকের নেতৃত্বে কিছু ছেলে এএসআই শাহিনের উপর ক্ষিপ্ত হয়।

 

তাদের কাছ থেকে নিজেকে রক্ষা করতে শাহিন পিস্তল বের করার সময় মিস ফায়ার হয়। এতে এএসআই শাহিন নিজেই পায়ে গুলিবিদ্ধ হয়। গুরুতর অবস্থায় তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন জানান, এএসআই শাহিন নিয়মিত ডিউটি করার সময় মোটর সাইকেল থেকে নেমে পিস্তল বের করার সময় মিস ফায়ার হয়েছে।

Manual2 Ad Code