৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

নাসিরনগরে শ্বাসকষ্টে প্রবাসীর মৃত্যু শ্বশুরবাড়ি লকডাউন

admin
প্রকাশিত এপ্রিল ৮, ২০২০
নাসিরনগরে শ্বাসকষ্টে প্রবাসীর মৃত্যু শ্বশুরবাড়ি লকডাউন

Manual2 Ad Code

সায়মন ওবায়েদ শাকিল, বিশেষ প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় শ্বাসকষ্টে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। ৭ এপ্রিল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার জেঠাগ্রামে শ্বশুরবাড়িতে তার মৃত্যু হয়। তার বাড়ি একই উপজেলার পূর্বভাগ গ্রামে। করোনা-ভাইরাস সংক্রমণের শঙ্কায় আইইডিসিআরের নিয়ম মেনেই মরদেহটি দাফন করা হয়েছে।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

এই ঘটনায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ওই প্রবাসীর নিজের বাড়ি ও শ্বশুরবাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। স্থানীয় সূত্রে জানা গেছে, ৩৫ বছর বয়সী ওই প্রবাসী গত ১৮ মার্চ মালয়েশিয়া থেকে দেশে ফিরেন। এরপর নাসিরনগর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকেন তিনি। তবে কোয়ারেন্টিনে থাকাকালে তার শারীরিক কোনো সমস্যা হয়নি। পরবর্তীতে ৪ এপ্রিল তিনি কিছুটা অসুস্থ্যতা বোধ করলে তার শারীরিক কিছু পরীক্ষা-নীরিক্ষা করানো হয়। পরীক্ষায় তার টাইফয়েড ধরা পড়ে, তবে করোনাভাইরাসের কোনো উপসর্গ ছিলনা। এরপর মঙ্গলবার রাতে শ্বশুরবাড়িতে শ্বাস কষ্ট দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

Manual4 Ad Code

 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় জানান,করোনার উপসর্গ নিয়ে তিনি মারা গেছেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কী-না।

 

এই ব্যাপারে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা আশরাফী বিষয়টি নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে ওই প্রবাসীর নিজের বাড়ি মুকবলপুর ও শ্বশুরবাড়ি জেঠাগ্রাম ১৪ দিনের জন্য লক ডাউন ঘোষনা করা হয়েছে। ৮ এপ্রিল বুধবার ভোর রাতে মকবুলপুর গ্রামের পারিবারিক কবরস্থানে করোনা-ভাইরাস সংক্রমণের শঙ্কায় আইইডিসিআরের নিয়ম মেনেই মরদেহটি দাফন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে তার নামাজে জানাজায় ইমামতি করেন উপজেলা কমপ্লেক্স মসজিদের খতিব মূফতি মুখলেছুর রহমান। এ সময় হাসপাতালের চিকিৎসকবৃন্দ,পুলিশ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code