৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

ঠাকুরগাঁওয়ে কর্মহীন অসহায় মানুষদের পাশে যুবলীগ নেতা আপেল

admin
প্রকাশিত এপ্রিল ৭, ২০২০
ঠাকুরগাঁওয়ে কর্মহীন অসহায় মানুষদের পাশে যুবলীগ নেতা আপেল

Manual6 Ad Code

আব্দুস সালাম রুবেল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

Manual8 Ad Code

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে সাধারণ ছুটি থাকায় কর্মহীন হয়ে পড়া ঠাকুরগাঁওয়ের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে যুবলীগ নেতা আব্দুল মজিদ আপেল।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

মঙ্গলবার দুপুরে ব্যক্তিগত উদ্যোগে জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।

 

এসময় ১১১ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীতে রয়েছে চাল,ডাল, আলু, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস। পর্যায়ক্রমে পৌর এলাকার ১২টি ওয়ার্ডের অসহায় মানুষদের মাঝে ৫ হাজার খাদ্যসামগ্রী প্যাকেট পৌঁছে দেয়া হবে।

 

যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল বলেন, আজ ১১১ টি খাদ্য সামগ্রী প্যাকেট বিতরনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হলো। আমি ৫ হাজার খাদ্যসামগ্রী প্যাকেট তৈরি করেছি অসহায় ও দরিদ্র মানুষদের জন্য। আমার নেতা-কর্মীদের মাধ্যমে পৌর এলাকার ১২টি ওয়ার্ডের অসহায় ও দরিদ্র মানুষদের ৫ হাজার নামের তালিকা তৈরি করা হয়েছে। এসব খাদ্যসামগ্রী পর্যায়ক্রমে ঠাকুরগাঁও পৌরসভার ১২টি ওয়ার্ডের অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে বিতরণ করা হবে।

 

তিনি বলেন, ধৈর্য্য ধরে আপনারা ঘরে থাকুন, কোনো অবস্থাতেই বাসা থেকে বের হবেন না। খাদ্য সামগ্রী নিয়ে আমরাই আপনাদের কাছে হাজির হবো। ঘরে থাকলে নিজে ও পরিবার নিরাপদে থাকবে। অন্যরাও নিরাপদে থাকবে।

 

সংকটময় মুহূর্তে খাদ্যসামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে হয়ে পড়েন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাসরিন বেগম। তিনি বলেন, সরকারি ভাবে দেয়া খাদ্যসামগ্রী আমার কপালে জোটে নি। ঠিক এই মুহুর্তে যুবলীগ নেতা আপেল আমাকে এক ব্যাগ খাদ্যসমাগ্রী দিয়েছে। সৃষ্টিকর্তা তার ভাল করুক।

 

স্টেডিয়ামে খাদ্যসামগ্রী বিতরণ করার সময় উপস্থিত ছিলেন,জেলা যুবলীগের সহ সভাপতি আব্দুস শহিদ বাবু, শেখ শামীম, রবিউল মোস্তফা হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন ঘোষ, মারুফ হোসেন, দপ্তর সম্পাদক প্রশান্ত কুমার, উপ-দপ্তর সম্পাদক শাওন চৌধুরী, সদস্য রাশেদ, পৌর যুবলীগের আহবায়ক আমির হোসেন রুবেল প্রমুখ।

Manual5 Ad Code