৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

পিরোজপুরের ভান্ডারিয়া করোনা সংক্রমণ ঠেকাতে গ্রাম বাসীর উদ্যোগে বিভিন্ন এলাকায় প্রবেশ পথ বন্ধ

admin
প্রকাশিত এপ্রিল ৭, ২০২০
পিরোজপুরের ভান্ডারিয়া  করোনা সংক্রমণ ঠেকাতে গ্রাম বাসীর উদ্যোগে বিভিন্ন এলাকায় প্রবেশ পথ বন্ধ

Manual2 Ad Code

মোঃ নাজমুল হোসেন, বিশেষ প্রতিনিধি :

Manual3 Ad Code

করোনা সংক্রমণ ঠেকাতে রাস্তা বন্ধ করে দিল গ্রামবাসীরা। বাইরের এলাকার বা অচেনা কাউকেই গ্রামে ঢুকতে দেওয়া হচ্ছে না। গ্রামের যুবকরাই পালা করে পাহারা দিচ্ছেন গ্রামে ঢোকার পথে পথে। তথা বিশ্বে যে নোবেল করোনা ভাইরাস আক্রমণ করেছে তার থেকে বাঁচতে আজ মঙ্গলবার (০৭ এপ্রিল) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিাটাবাড়ীয়া ইউনিয়ন উত্তর শিয়ালকাঠী গ্রামে করোনা রুখতে এই অভিনব পন্থার জন্য এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ফলে দুটি উপজেলা রাজাপুর ও কাউখালীসহ অত্র ইউনিয়নের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

গ্রামবাসী ও স্থানীয় যুবকরা জানান, করোনা ভাইরাস প্রতিরোধে গ্রামের প্রবেশ পথ দিয়ে ঢুকতে না দেওয়ার পন করেছেন গ্রামের বাসিন্দারা। তা নিশ্চিত করতে দিন রাত এক করে চলছে প্রহরা। গ্রামের ঢোকার প্রবেশ পথ আয়রণ ব্রিজের রাস্তার মুখে আড়াআড়ি করে বাঁশ বাঁধা। সাধারণ যান বাহন ও বাইরে থেকে কেউ ঢুকতে চাইলে তাকে সেখানে দাঁড়াতে হচ্ছে। গ্রামের বাসিন্দা হলে মিলছে ভেতরে ঢোকার ছাড়পত্র। অন্য গ্রামের বাসিন্দা বা অচেনা কেউ হলে তাঁকে সেখান থেকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে। করোনা ভাইরাসের প্রতিরোধে এই ব্যবস্থা। সেই সঙ্গেই যুবকদের আবেদন সতর্কতা মেনে চলুন।

 

গ্রামের বাসিন্দারা বলছেন, করোনা ভাইরাস ছড়াচ্ছে মানুষ থেকে মানুষের দেহে। বাইরে থেকে আসা পুরুষ মহিলাদের দেহ থেকে তা ছড়িয়ে পড়ছে। আমরা তাই বাইরের অপরিচিত লোকদের ঢুকতে দিচ্ছি না। এভাবেই আমরা এই গ্রামের করোনা ভাইরাসের প্রবেশ রুখে দিতে চাই। এমনিতেই গ্রামের কেউ এখন বাইরে বিশেষ কারনেও যাচ্ছেন না। আত্মীয় বাড়ি তো নয়ই। আমরাও বাংলাদেশ জুড়ে চলছে এখন অঘোষিত লক ডাউন।বাস বা অন্যান্য যান চলাচল বন্ধ। আসা যাওয়ার কোনও উপায়ও নেই। গ্রামের ভেতরে যারা রয়েছেন তাদেরও সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করতে বলা হচ্ছে। নিয়মিত সাবান জলে হাত ধোওয়া সহ যাবতীয় স্বাস্থ্য বিধি মেনে চলা মুহুর্তে জরুরী বলে মনে করেন তারা।

Manual3 Ad Code