৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

লক্ষ্মীপুর পৌর এলাকায় (মঙ্গলবার) থেকে ১০ টাকার চাল বিক্রি শুরু

admin
প্রকাশিত এপ্রিল ৭, ২০২০
লক্ষ্মীপুর পৌর এলাকায় (মঙ্গলবার) থেকে ১০ টাকার চাল বিক্রি শুরু

Manual1 Ad Code

মু,ইসমাইল হোসাইন (রনি), লক্ষীপুর প্রতিনিধি :

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি ছুটির মধ্যে কর্মহীন শ্রমজীবী মানুষকে সহায়তার জন্য লক্ষ্মীপুর পৌরসভায় ওএমএস ডিলারের মাধ্যমে খোলা বাজারে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি ৭ এপ্রিল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে।

 

৬ এপ্রিল সোমবার বিকেলে সামাজিক নিরাপত্তা রেখা টেনে চাল বিক্রি কার্যক্রমের প্রস্তুতি নিতে দেখা গেছে ডিলারদের।

Manual7 Ad Code

শহরের বালিকা বিদ্যা নিকেতন মাঠে নির্দিষ্ট দূরত্ব রেখা টানেন ওএমএস ডিলার বেল্লাল ক্বারী।

 

Manual4 Ad Code

বেল্লাল ক্বারী জানান, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখিয়ে একজন ভোক্তা সপ্তাহে একবার ৫ কেজি চাল কিনতে পারবেন। আমরা সপ্তাহে তিন দিন এ কার্যক্রম চালু রাখবো।

 

পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ওএমএস এর ডিলারদের নিকট থেকে প্রতিজন ভোক্তা এ সেবা পাবেন।

Manual2 Ad Code

সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চাল বিক্রি চলবে। চাল বিক্রির সময় খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত থাকাবেন বলে জানা গেছে।

Manual1 Ad Code