২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

জনদূর্ভোগ শেষে নির্ধারিত সময়ের আগেই ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর নতুন সেতুতে যান চলাচল শুরু

admin
প্রকাশিত জুলাই ৬, ২০১৯
জনদূর্ভোগ শেষে নির্ধারিত সময়ের আগেই ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর নতুন সেতুতে যান চলাচল শুরু

Manual4 Ad Code

সায়মন ওবায়েদ শাকিল,ব্রাহ্মণবাড়িয়াঃ
ঢাকা- সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে তিতাস নদীর উপর নিমির্ত নতুন সেতুতে যান চলাচল শুরু হয়েছে। শনিবার রাত সাড়ে আটটা থেকে নতুন সেতুতে যান চলাচল শুরু হয়। গত ১৮ জুন পুরাতন সেতুর চুতর্থ স্প্যানের রেলিং সহ ফুটপাত ভেঙ্গে পড়ায় ঢাকা- সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এর পর নতুন সেতুর কাজের গতি বাড়ায় সড়ক ও জনপদ কৃর্তপক্ষ। কাজের দ্রুতগতির ফলে নিধারিত সময়ের আগেই এই সেতুটি চালু করা সম্ভব হয়েছে বলে জানান, ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন। তিনি আরও বলেন পুরাতন সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় আমরা বেইলী সেতু দিয়ে যান চলাচল আমনা স্বাভাবিক রাখার চেষ্টা করি। কিন্তু আমাদের মেরামত কাজের জন্য মাঝে মধ্যে যাত্রীদের যানযটে দুর্ভোগ পোহাতে হত। পরে রেলিংসহ ফুটপাত ভেঙ্গে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এ জন্য আমরা দ্রুত সময়ে নতুন ব্রিজের কাজ শেষ করেছি এবং আজ রাত সাড়ে আটটা থেকে এই নতুন সেতুটি যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে।