২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

পিরোজপুরের ইন্দুরকানীতে খাদ্য ও আর্থিক সহায়তা শ্রমজীবি মানুষের পাশে জেলা প্রশাসক

admin
প্রকাশিত এপ্রিল ৬, ২০২০
পিরোজপুরের ইন্দুরকানীতে খাদ্য ও আর্থিক সহায়তা শ্রমজীবি মানুষের পাশে জেলা প্রশাসক

Manual8 Ad Code

মোহাম্মদ সুমন মল্লিক, বিশেষ প্রতিনিধি :

Manual4 Ad Code

জেলার ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের আবাসনের বাসিন্দাসহ শ্রমজীবি নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। আবাসনের বাসিন্দারা ও সাধারণ শ্রমজীবি মানুষ জেলা প্রসাশকের সহায়তা পেয়ে অনেক খুশি।রবিবার উপজেলার চন্ডিপুর হাইস্কুল মাঠে ও কলারণ জাপানি ব্রাক হাউজ মাঠে আবাসনের বাসিন্দা ও শ্রমজীবি মানুষের মাঝে খাদ্য ও নগদ অর্থ সহয়তা প্রদান করেন জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম. মতিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাঘা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী প্রমুখ।পরে জেলা প্রশাসক বালিপাড়া ইউনিয়ন পরিষদের সামনে ৪০জন অসহায় লোককে এক হাজার করে টাকা বিতরণ করেন। এর আগে তিনি কলারণ ফেরী ঘাট জামে মসজিদ পরিদর্শন করেন এবং মসজিদে জেলা প্রশাসন থেকে তিন লক্ষ বিশ হাজার টাকার বরাদ্দের কথা জানান এবং মসজিদের নির্মাণ কাজ দ্রুত শুরুকরতে মসজিদ কমিটিকে বলেন। পরে তিনি ইন্দুরকানী বাজারে নির্মানাধীন পত্তাশী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।

Manual4 Ad Code