২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

ঠাকুরগাঁও নয়া গড়েয়া হাট ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে কর্মহীন দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

admin
প্রকাশিত এপ্রিল ৬, ২০২০
ঠাকুরগাঁও নয়া গড়েয়া হাট ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে কর্মহীন দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

Manual8 Ad Code

এম এ সালাম রুবেল-ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার নয়া গড়েয়া হাট ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে(৬ এপ্রিল) সোমবার বিকাল তিন টায় নয়া গড়েয়া হাট ব্যবসায়ী মালিক সমিতির অফিসে সামাজিক দুরুত্ব বজায় রেখে পাচঁ শত কর্মহীন দুস্থ পরিবারের মাঝে নিজেদের উদ্যোগে চাল, ডাল, আলু,তেল,মাস্ক সাবান, সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

এ সময় নয়া গড়েয়া হাট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মোজাহারুল ইসলাম (লাবলু) বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস এর কারণে কর্মহীন হচ্ছে মানুষ, কাজে বের হতে না পারায় অসহায় হয়ে পড়েছে অনেক কর্মজীবি মানুষ।

Manual6 Ad Code

 

দেশের এই ক্রান্তিলগ্নে তিনি এলাকার অসহায় কর্মহীন মানুষের পাশে সকল বিত্তবান ও সেচছাসেবী সংগঠন গুলোকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান।

 

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফিজার রহমান দুলাল, গড়েয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম শাহ রেদো,বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ আখতারুল ইসলাম আখতার, সমাজ সেবক সাজ্জাদুর রহমান সোহেল শাহ,বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান বাবলু,গড়েয়া তরুন সমাজ সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি এনামুল ইসলাম শান্ত ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মিল্টন,বিশিষ্ট কাপড় ব্যবসায়ী ইউনুস আলী টুটুল সহ নয়া গড়েয়া হাট ব্যবসায়ী মালিক সমিতির সদস্য বৃন্দ।

Manual7 Ad Code