২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

শ্রীপুরে অসহায়দের মাঝে সোহাগ মন্ডলের খাদ্য সামগ্রী বিতরণ

admin
প্রকাশিত এপ্রিল ৬, ২০২০
শ্রীপুরে অসহায়দের মাঝে সোহাগ মন্ডলের খাদ্য সামগ্রী বিতরণ

Manual6 Ad Code

Manual2 Ad Code

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে হতদরিদ্র, কর্মহীন দিনমজুর, অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন শ্রীপুর উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মো: সোহাগ মন্ডল।

Manual8 Ad Code

 

৫ এপ্রিল রবিবার সারাদিন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বালিপাড়া, কাশীজুলী গ্রামে শতাধিক অসহায় পরিবারের মধ্যে তিনি এ খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এসময় ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

সোহাগ মন্ডল জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশের খেটে খাওয়া অসহায়, হতদরিদ্র মানুষগুলো ঘর থেকে বের হতে ও কোন কাজ করতে না পারায় খুবই কষ্টে দিনাতিপাত করছে। তাদের কথা চিন্তা করে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি সম্রাট ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লার (ভাই) সহযোগিতায় শ্রীপুর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করে তাদের কষ্ট কিছুটা লাগব করার চেষ্টা করেছি মাত্র। এসময় তিনি এই ভয়াবহ পরিস্থিতিতে সমাজের বিত্তবান মানুষদেরকে সাধ্যমতো অসহায়দের পাশে দাড়ানোর আহবান জানান।