২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

পিরোজপুরে ১০ টাকা কেজি দরে ওএমএস এর চাল বিক্রি শুরু

admin
প্রকাশিত এপ্রিল ৬, ২০২০
পিরোজপুরে ১০ টাকা কেজি দরে ওএমএস এর চাল বিক্রি শুরু

Manual7 Ad Code

মোহাম্মদ সুমন মল্লিক, বিশেষ প্রতিনিধি :

Manual3 Ad Code

শেখ হাসিনার বাংলাদেশ / ক্ষুধা হবে নিরুদ্দেশ , এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরে শুরু হয়েছে ১০ টাকা কেজি দরে ওএমএস এর চাল বিক্রি। রবিবার সকালে জেলা প্রশাসাক আবু আলী মো. সাজ্জাদ হোসেন খাদ্য বান্ধব এ কর্মসুচির উদ্বোধন করেন। সপ্তাহের রবি-মঙ্গল ও বৃহস্পতিবার শহরের ৯টি পয়েন্টে ডিলারের মাধ্যমে প্রতি এক জনের কাছে ৫ কেজি করে এ চাল বিক্রি করা হবে।
জেলা প্রশাসক জানান, করোনা ভাইরাস প্রতিরোধ কর্মসুচীর কারনে দেশব্যাপী কর্মহীন ঘরবন্দি মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সপ্তাহের ৩দিন শহরের ৯টি ওয়ার্ডের ৯টি পয়েন্টে ১০ মে:ট: করে মোট ৩০ মে:ট: চাল বিক্রি করা হবে। এতে করে ৬ হাজার ভোক্তা এর সুফল পাবে বলে জানান জেলা প্রশাসক। তিনি বলেন, আগামী জুন মাস পর্যন্ত এ কার্যক্রম অব্যহত থাকবে।

Manual4 Ad Code