২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

কমলগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারি

admin
প্রকাশিত এপ্রিল ৬, ২০২০
কমলগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারি

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি,কমলগঞ্জ:: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাধাগোবিন্দ পুর গ্রামে দুই পক্ষের মারামারিতে দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

আহতরা হলেন-প্রবাসী মুহিবুর রহমানের স্ত্রী শাহ-মমতা বেগম, উপর পক্ষের দেলোয়ার মিয়া।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৩১ মার্চ রোজ বৃহস্পতিবার দুপুরে দুই পক্ষের শিশুদের খেলা থেকে গঠনাটি সৃত্রপাত হয়।

 

এ সময় প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘঠনায় আহত শাহ-মমতা বেগম বর্তমানে চিকিৎসাধীন আছেন বলে এলাবাসি সূত্র জানা গেছে।

 

এ বিষয়ে শমসেরনগর পুলিশ ফাঁড়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা অরুপ কুমার বলেন, মারামারি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Manual3 Ad Code

 

পরে আহত মমতা বেগমের ছেলে মাহমুবুর রহমান পাঁচজনকে আসামি করে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

 

তারা হলেন প্রতিবেশী ফুরকান মিয়া,দেলোয়ার মিয়া, আবুল মিয়া,রজাক মিয়া,সাহিদ মিয়া,স্থানীয় ইউপি সদস্য রিপন ইসলাম মইনুল এ প্রতিনিধির সাথে মুঠোফোনে আলাপকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

অভিযোগের তদন্তকারী কমলগঞ্জ থানার এসআই এনামুল হক বলেন, অভিযোগটি তদন্তধীন আছে।

Manual6 Ad Code

 

অভিযোগে অভিযুক্ত ফুরকান মিয়া, বলেন ঘটনা সংঘটিত হওয়ার কালে আমি বাড়িতে ছিলাম না আমাকে আমাদেরকে প্রতিহিংসামূলক এ অভিযোগে জড়ানো হয়েছে।

 

তিনি অভিযোগ করে আরো বলেন ওই সময় পুলিশ এসে স্থানীয় মেম্বারের উপস্থিতিতে আমার কাছ থেকে সাদা একটি কাগজে আমার কাছ থেকে একটি স্বাক্ষর নেয়।

 

Manual5 Ad Code

তবে সাদা কাগজে স্বাক্ষর নেয়ার বিষয়টি স্থানীয় মেম্বার মুঠোফোনে আলাপকালে অস্বীকার করেছেন।

Manual7 Ad Code