২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে মাওনার হাজীবাগ নাগরিক উন্নয়ন কমিটি

admin
প্রকাশিত এপ্রিল ৬, ২০২০
করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে মাওনার হাজীবাগ নাগরিক উন্নয়ন কমিটি

Manual1 Ad Code

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : মরণঘাতী করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।সেই সাথে বাংলাদেশও এই তালিকায়।করোনা ভাইরাসের কারণে সারা দেশের বিভিন্ন জেলার মতো গাজীপুরের শ্রীপুরেও এর প্রভাব পড়েছে।শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার বিভিন্ন খেটে খাওয়া মানুষরা এখন ঘরে বসা। বাহিরে না যেতে পারায় আয় উপার্জন কমে গিয়েছে।তাদের কথা চিন্তা করেই পাশে দাঁড়িয়েছে মাওনা চৌরাস্তার সুশীল সংগঠন হাজীবাগ নাগরিক উন্নয়ন কমিটি।প্রায় দুই শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেছে সংগঠনটি।

Manual2 Ad Code

চাল,ডাল, লবণ,তেল,পিয়াজ,সাবানসহ আরও পণ্য সামগ্রী ছিল।এ সময় সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল হক বিএসসির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ্ব এড. মোঃ কামাল ফকির,বায়তুস ছালাম জামে মসজিদের সাধারণ সম্পাদক শাজাহান সজল, বায়তুস ছালাম জামে মসজিদের ইমাম এনামুল হাসান নোমানী,আলোর দিশারী শিক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক খন্দকার মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

Manual8 Ad Code