২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

মানবতার উজ্জল দৃষ্টান্ত ঝিনাইদহে পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম

admin
প্রকাশিত এপ্রিল ৫, ২০২০
মানবতার উজ্জল দৃষ্টান্ত ঝিনাইদহে পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম

Manual3 Ad Code

রবিউল ইসলাম,মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

করোনা পরিস্থিতি মোকাবেলায় মানব প্রেমিক জনদরদী মানবতার উজ্জল নক্ষত্র হয়ে রাত-দিন কাজ করে চলেছেন পুলিশ সুপার জনাব হাসানুজ্জামান পিপিএম।

Manual4 Ad Code

 

সকল মানুষের ঘরে থাকা নিশ্চিত করার জন্য কাজ করে চলেছেন তিনি।

 

Manual3 Ad Code

জেলার ৬টি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মানবতার ফেরিওয়ালা হয়ে সামাজিক দুরত্ব সৃষ্টি অপ্রয়োজনে বাইরে বের না হবার পরামর্শ দিয়ে চলেছেন।

 

মানবিক কার্যক্রমে ঝিনাইদহ জেলা পুলিশ সব সময় নিবেদিত প্রাণ। জেলা পুলিশ এ করোনা যুদ্ধে ২০ লাখ মানুষকে সচেতন করার জন্য লিপলেট বিতরন, প্রচার, খাদ্য সামগ্রী ও মাস্কসহ কর্মহীন মানুষের মাঝে বিতরণ করে চলেছে। যখন গরীব-অসহায় মানুষ মানবতার জীবন যাপন করছে তখন এগিয়ে এসেছেন এই ফেরিওয়ালা।

 

এরি মধ্যে তিনি হরিনাকুন্ড ঝিনাইদহ সদরসহ বিভিন্ন স্থানে অসহায় গরীব দুঃস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রি পৌঁছে দিয়েছেন।

Manual3 Ad Code

 

তেমনি আজ ০৫/০৪/২০২০ইং রোজ রবিবার
রাতের বেলা কোটচাঁদপুর থানার প্রত্যন্ত অঞ্চলে দিনমজুর, অসহায়, দুঃস্থ মানুষের নিকট ঝিনাইদহ জেলা পুলিশের উদ্যোগে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য উপকরণ বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

 

Manual1 Ad Code

যার কারনে সুযোগ্য পুলিশ সুপারের নাম দিয়েছে জনতা মানবতা প্রেমিক অসহায় গরীব মানুষের ফেরিওয়ালা। জয় হোক জেলা পুলিশের।