২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

দুরত্ব বজায় রেখে গরিব অসহায় মানুষের মাঝে ভোলা ৩ আসনের এমপি’র খাদ্য সামগ্রী বিতরণ

admin
প্রকাশিত এপ্রিল ৫, ২০২০
দুরত্ব বজায় রেখে গরিব অসহায় মানুষের মাঝে ভোলা ৩ আসনের এমপি’র খাদ্য সামগ্রী বিতরণ

Manual6 Ad Code

Manual8 Ad Code

রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
করোনায় সচেতন সাধারণ মানুষের ঘরে ঘরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান সহায়তা পৌঁছে দিতে নিজেই সশরীরে হাজির হলেন এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
একজন সংসদ সদস্য হয়ে নিজের এলাকার সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে এভাবে ত্রাণ পৌছে দেওয়ার ঘটনায় সাধুবাদ জানাচ্ছে সাধারণ জনগন। রবিবার সকালে বদরপুর,কালমা ও ফরাজগঞ্জ ইউনিয়নে করোনায় সচেতন মানুষের মাঝে ত্রাণ বিতরন করেন এমপি শাওন।
আজ রবিবার দুপুরে কালমা ইউনিয়ন এর ডাওরি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দুরত্ব বজায় রেখে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, এসময় প্রাথমিক পর্যায়ে এক হাজার অসচ্ছল পরিবারের সদস্যদের হাতে চাল,ডাল, আলু, পিয়াজ, সয়াবিন,সাবান এবং একটি করে মাক্স তুলে দেয়া হয়।
খাদ্য সামগ্রী বিতরণ পুর্ব এক সংক্ষিপ্ত বক্তৃতায় এমপি শাওন বলেন, শেখ হাসিনার বাংলাদেশে কোনো মানুষ না খেয়ে মরবে না। দুর্যোগ মহামারি মোকাবেলায় সরকার যে লক ডাউনের সিদ্ধান্ত নিয়েছে জনগনকে তা মেনে চলতে হবে।
এসময় লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, ভোলার এডিশনাল এসপি রাসেলুর রহমান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল কবীর প্রমূখ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code