২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

নদীতে মাছ ধরতে এসে দশম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

admin
প্রকাশিত এপ্রিল ৫, ২০২০
নদীতে মাছ ধরতে এসে দশম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

Manual1 Ad Code

এম বুরহান উদ্দীন- শৈলকুপা,ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় গড়াই নদীতে বন্ধুদের সাথে মাছ ধরতে গিয়ে সুমন হোসেন (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার বড়ুরিয়া এলাকার গড়াই নদীতে এ ঘটনা ঘটেছে। নিহত সুমন কুষ্টিয়ার কুমারখালি উপজেলার রাজাপুর গ্রামের নিজাম উদ্দীনের ছেলে ও ডাশা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।

Manual6 Ad Code

খোকসা ফায়ার স্টেশন অফিসার মোশাররফ হোসেন জানান, বরিবার দুপুরে তিন বন্ধু মিলে কুমারখালি, খোকসা ও শৈলকুপার গড়াই নদীর অংশে মাছ ধরতে যাই। বন্ধুরা মিলে নদীর ওপারে সাঁতার কেটে মাছ ধরতে যাওয়ার সময় সুমনের সঙ্গে থাকা জাল পায়ে পেচিয়ে মাঝ নদীতে ডুবে মৃত্যু হয়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় ৩ঘন্টা চেষ্টার পরে সুমনকে উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

এঘটনায় নিহত সুমনের পরিবার ও আশপাশের এলাকায় তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে।

Manual1 Ad Code