২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

শৈলকুপায় অগ্নিকান্ডে ৭ পরিবারের ১৮টি ঘর পুড়ে ছাই

admin
প্রকাশিত এপ্রিল ৫, ২০২০
শৈলকুপায় অগ্নিকান্ডে ৭ পরিবারের ১৮টি ঘর পুড়ে ছাই

Manual5 Ad Code

এম বুরহান উদ্দীন-শৈলকুপা,ঝিনাইদহ প্রতিনিধি: 

Manual5 Ad Code

ঝিনাইদহের শৈলকুপায় অগ্নিকান্ডে ৭ পরিবারের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের কাঁচেরকোল গ্রামে ঘটনাটি ঘটেছে। সেসময়, ৭টি রান্নাঘর, ৪টি গোয়ালঘর ও ২টি গৃহপালিত ছাগল সহ আনুমানিক ১৪লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্তরা হলো- জমির মোল্যার ২টি ঘর, আমির মোল্যার ৪টি, আজিজ মোল্যার ৩টি, জয়নাল মোল্যার ৩টি, স্বপন মোল্যার ১টি, রবিউল মোল্যার ৪টি ও নাসির মোল্যার ২টি সহ মোট ১৮টি ঘর পুড়ে যাই।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে ওইগ্রামে আজিজ মোল্যার ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের শিখা দেখে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে আগুনে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে।

Manual4 Ad Code

এ বিষয়ে, শৈলকুপা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ফায়ার কর্মীরা ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। আগুনে বসতভিটা, রান্নাঘর ও গোয়ালঘর পুড়ে যাই ও বসতঘরে থাকা প্রয়োজনীয় সামগ্রী পুড়ে আনুমানিক ক্ষতির পরিমাণ ১৪লাখ টাকার মতো।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুলার আগুন হতে আগুনের সূত্রপাত ঘটে।

Manual5 Ad Code