২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

সৈয়দপুরে সাবেক কাউন্সিলর আকতার হোসেন ফেকুর উদ্দোগে ৭দিন ব্যাপী ত্রাণ বিতরণ কর্মসূচী উদ্ভোদন করা হয়

admin
প্রকাশিত এপ্রিল ৫, ২০২০
সৈয়দপুরে সাবেক কাউন্সিলর আকতার হোসেন ফেকুর উদ্দোগে ৭দিন ব্যাপী ত্রাণ বিতরণ কর্মসূচী উদ্ভোদন করা হয়

Manual7 Ad Code

মোঃ আমির হোসেন,সৈয়দপুর (নীলফামারীর) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ০৫ নং ওয়ার্ড মুন্সিপাড়ার সাবেক কাউন্সিলর আকতার হোসেন ফেকুর উদ্দোগে সাতদিন ব্যাপী ত্রাণ বিতরণ কর্মসূচি উদ্ভোদন করা হয়েছে। 

Manual1 Ad Code

আজ রবিবার বিকাল ০৪ টায় নিজ বাসভবনে করোনা ভাইরাস আতঙ্কে গৃহবন্দী, দিনমজুর, কর্মহীন একশত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।প্রতিটি পরিবারের মাঝে চাল ৫কেজি,ডাল ৫০০ গ্রাম,আলু ২ কেজি,তেল ৫০০ গ্রাম, লবণ ৫০০ গ্রাম,টমেটো ৫০০ গ্রাম,কাচা মরিচ ৫০০ গ্রাম,বেগুন ৫০০ গ্রাম বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জনাব আকতার হোসেন ফেকু সাবেক কাউন্সিলর,জনাব আশরাফ হোসেন,জনাব মোঃআমির হোসেন, সৈয়দপুর নীলফামারী প্রতিনিধি সাপ্তাহিক অভিযোগ,
করিম রেজা,আবু নাসিম মিঠু,রাকিব হাসান,আসিফ হোসেন প্রমুখ।
উদ্দোক্তা আকতার হোসেন ফেকু জানান আল্লাহর অশেষ রহমতে আমি নিজ উদ্দোগে অসহায় পরিবারের মাঝে এক সপ্তাহ ব্যাপী ত্রাণ বিতরণ করার উদ্দোগ নিয়েছি।
এই সপ্তাহব্যাপী কর্মসূচিতে সাতশত জন পরিবারের পাশে দাড়ানোর প্রতিজ্ঞা নিয়েছি।
এলাকার একটিও মানুষ না খেয়ে থাকবে না ইনশাআল্লাহ নিজ সামর্থ্য অনুযায়ী সকলের পাশে দাড়ানোর অঙ্গিকার করছি।

Manual8 Ad Code