৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি

রূপগঞ্জে আনছর আলীর উদ্যোগে ১৪ তম দিনে ৪ `শ ভ্যান চালক, অটো চালক ও সিএনজি চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

admin
প্রকাশিত এপ্রিল ৫, ২০২০
রূপগঞ্জে  আনছর আলীর  উদ্যোগে  ১৪ তম দিনে ৪ `শ ভ্যান চালক,  অটো চালক ও সিএনজি  চালকদের মাঝে  খাদ্য সামগ্রী বিতরণ

Manual3 Ad Code

শাকিল আহম্মেদ,নারায়ণগঞ্জ প্রতিনিধি :

Manual3 Ad Code

নারায়ণগঞ্জ রূপগঞ্জে মানব সেবায় একটি পরিচিত মুখ আনছর আলী। দেশে করোনায় লক ডাউন থাকায় হতদরিদ্র, দরিদ্র , কর্মহীন, খেটে খাওয়া মানুষের রুজি রোজগার বন্ধু হয়ে গেছে। এই সব অসহায় মানুষের জন্য শুরু থেকে খাদ্য সামগ্রী নিয়ে নিজ উদ্যোগে বাড়িতে বাড়িতে পৌঁছিয়ে দিচ্ছে রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছর আলী। গত ২৩ মার্চ থেকে ধারাবাহিক ভাবে চলতে থাকে খাদ্য সামগ্রী বিতরণ । কখনো কখনো নিজ গাড়িতে ঘুরে ঘুরে রাস্তায় থাকা অসহায় মানুষের হাতে তুলে দিচ্ছেন খাদ্য সামগ্রী আবার কখনো বাড়িতে বাড়িতে গিয়ে নিজ হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন অসহায় , দরিদ্র , কর্মহীন দরিদ্র পরিবারের হাতে। রবিবার সকালে উপজেলার পূর্বাচল এলাকার জলসিড়ি চত্তরে ৪ `শত অধিক ভ্যান চালক, অটোরিকশা চালাক, সিএনজি চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন আনছর আলী । এছারা ও রূপগঞ্জে অসহায় , দরিদ্র, মানুষের চিকিৎসার কথা চিন্তা করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাঈদ আল মামুনের হাতে নিজ তহবিল থেকে নগদ ১ লক্ষ টাকার অনুদান তুলে দেন। এই সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাঈদ আল মামুন বলেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছর আলী সাহেবের এই অনুধান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসার সরঞ্জাম ক্রয় খাতে ব্যয় করা হবে। এতে করে সাধারণ মানুষ কে চিকিৎসা দিতে সাহায্য হবে। এই সময় উপস্থিত ছিলেন , রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের এর সাংগঠনিক সম্পাদক মোহন মিয়া, হুমায়ুন আহমেদ, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মতিন মিয়া, সাবেক উপজেল ছাত্রলীগের সহ সভাপতি , মিঠু খন্দকার, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক লিঠন মিয়া,যুবলীগ নেতা মুরাদ হাছান,, নবী হোসেন, আবু তাহের, মেহেদী হাছান, জয়নাল হাজারী, রূপগঞ্জ উপজেলা যুব মহিলালীগের সভাপতি ও রূপগঞ্জ ইউপি সদস্য জিন্নাত জাহান, রূপগঞ্জ ইউনিয়ন মহিলালীগের , সাধারণ সম্পাদক লাখি আক্তার রূপগঞ্জ ইউনিয়ন যুব মহিলালীগের সাধারণ সম্পাদক আন্নি আক্তার রুণা।

Manual4 Ad Code