২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পুলিশ সুপারের উদ্যোগে অসহায় কর্মহীন পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

admin
প্রকাশিত এপ্রিল ৪, ২০২০
পিরোজপুরের  ভাণ্ডারিয়ায় পুলিশ সুপারের উদ্যোগে অসহায় কর্মহীন পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

Manual7 Ad Code

মোহাম্মদ সুমন মল্লিক, বিশেষ প্রতিনিধি :

Manual8 Ad Code

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শনিবার দুপুরে ভাণ্ডারিয়া থানা প্রাঙ্গনে উপজেলার পৌরসভাসহ ৬টি ইউনিয়নের বেশ কিছু অসহায় দঃুস্থ কর্মহীণ পরিবারের মাঝে পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের উদ্যোগে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

খাদ্য সামগ্রী বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) হাসান মোস্তফা স্বপন ও ভাণ্ডারিয়া থানার কর্মকর্তা ইনচার্জ এস এম মাকসুদুর রহমান। অতিরিক্ত পুলিশ সুপার মঠবাড়িয়া সার্কেল হাসান মোস্তফা স্বপন জানান, পিরোজপুর পুলিশ সুপারের পক্ষ থেকে পিরোজপুর জেলার ৭টি উপজেলায় পর্যায় ক্রমে পৃথক ভাবে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

অপরদিকে সকালে উপজেলা সমাজসো অফিস প্রাঙ্গনে সমাজ কল্যাণ পরিষদের পক্ষথেকে বিনামূল্যে উপজেলা সমাজ সেবা অফিস কতৃক নরসুন্দর (নাপিত), ধোপা, মুচি, রিক্সাওয়ালা এবং প্রতিবন্ধিসহ একশত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। বিতরণকালে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম ও সমাজসেবা কর্মকর্তা ভবানি সংকর বল।

Manual3 Ad Code