২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

নাটোরের বাগাতিপাড়ায় স্থানীয় এমপি’র নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

admin
প্রকাশিত এপ্রিল ৪, ২০২০
নাটোরের বাগাতিপাড়ায় স্থানীয় এমপি’র নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

Manual2 Ad Code

খাদেমুল ইসলাম,বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের বাগাতিপাড়ায় মহামারি করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে নিজ নিজ বাসায় অবস্থান করা বাগাতিপাড়া উপজেলার কর্মহীন ও হতদরিদ্রের মাঝে নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

 

Manual3 Ad Code

আজ শনিবার বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল এর উপস্থিতিতে উপজেলার বিভিন্ন স্থানে হত দরিদ্র মানুষের মাঝে চাল,ডাল, তেল, আলু ও সাবান তুলে দেন তিনি।

Manual1 Ad Code

 

সাংসদ বকুল নিজ অর্থায়নে বাগাতিপাড়া উপজেলার সবকয়টি পৌরসভা এবং ইউনিয়নে অসহায় গরীবদের মাঝে এ খাদ্য সামগ্রী বরাদ্দ দিয়েছেন।

 

Manual5 Ad Code

তিনি বলেন বাগাতিপাড়ার একটি মানুষও না খেয়ে মারা যাবেনা ইনশাল্লাহ।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম ঠান্টু,পাঁকা ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান নয়েজ মাহমুদ। সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম টারজান ও সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দাস বিপু।

 

নাটোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুকুল সরকার। বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক হাসান বিদ্যুৎ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা, তাতীলীগের সভাপতি শামসুজ্জামান মহন ও সাধারন সম্পাদক মহসিন আলী।জামনগর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ মাষ্টার প্রমূখ।

 

Manual2 Ad Code

এমন মহামারি দূর্যোগের সময় স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের এই উদ্যোগে কে স্বাগত জানিয়ে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাগাতিপাড়া উপজেলার সর্বস্তরের জন সাধারণ।