২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে অসহায় শিল্পীদের মাঝে খাদ্য সহায়তা বিতরন

admin
প্রকাশিত এপ্রিল ৪, ২০২০
সুনামগঞ্জ  জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে অসহায় শিল্পীদের মাঝে খাদ্য সহায়তা বিতরন

Manual1 Ad Code

আনোয়ারুল হক, সুনামগন্জ প্রতিনিধি :

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণে দেশে চলমান হোমকোয়ারেন্টাইনে জনজীবনে স্থবিরতায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে অসহায় শিল্পীদের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।

 

Manual3 Ad Code

শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক আব্দুল আহাদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক এড: শামসুল আবেদিন, অধ্যক্ষ শেরগুল আহমদ এসব খাদ্য সামগ্রী বিতরন করেন।

 

Manual3 Ad Code

বিতরনকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৮ কেজি চাউল, ২ কেজি পেয়াজ, ২ কেজি আলু, ১কেজি ডাইল, ১লিটার তেল, আধা কেজি লবন, ২টা সাবান।

Manual7 Ad Code

 

১০০ জন শিল্পীদের মধ্যে এসব সামগ্রী বিতরন করা হয়েছে। সে সময় বিভিন্ন শিল্পী গোষ্ঠীর প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code