২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

চৌগাছাই প্রতিপক্ষের হামলায় মুক্তার ড্রাইভার নিহাত

admin
প্রকাশিত এপ্রিল ৩, ২০২০
চৌগাছাই প্রতিপক্ষের হামলায় মুক্তার ড্রাইভার নিহাত

Manual2 Ad Code

চৌগাছা (যশোর) প্রতিনিধি :

Manual5 Ad Code

যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের মশিউরনগর গ্রামে জমি জমা নিয়ে বিরধের জেরে আহত মুক্তার হোসেন (৫৫) অবশেষে মারা গেছেন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৩ এপ্রিল) সকালে তিনি মারা যান।

Manual2 Ad Code

 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,নিহত মুক্তার হোসেন পেশায় এক জন গাড়ি চালক ,করোনা ভাইরাসে সারাদেশে গাড়ি চলাচল বন্ধ থাকায় সে বাড়িতে বসে ছিলেন।গ্রামের আব্দুল মান্নানের এক টুকরা জমি নিয়ে তার চাচাতো ভাইদের সাথে অনেক দিন ধরে ঝামেলা চলছিল,গত সোমবার সকালে আব্দুল মান্নান ও তার ভাইদের নিয়ে পাট বোপনের কাজ করছিলেন।এতে বাঁধা প্রদান করেন প্রতিপক্ষের চাচাতো ভাইয়েরা । এ নিয়ে তাদের মধ্যে মারামারি বেধে যায়।এক পর্যায়ে কোদাল,লাঠি,রড় দিয়ে আনিসুর রহমান, মিজান, শরিফুল, রিংকু, জনি, আরিফ, তারিক, আলমগীর ও জসিম হামলা করে। এই হামলায় আহত হন জমির মালিক আব্দুল মান্নান (৫২), মুক্তার হোসেন (৫৫), মিন্টু (৪২), ইয়াকুব আলী (৫৫) ও শিমুল হোসেন (৩০)।

 

Manual6 Ad Code

স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে চৌগাছা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু আহত মুক্তার হোসেন, আব্দুল মান্নান, ইয়াকুব আলীর অবস্থা গুরুতর হবার কারণে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার করেন। এদের মধ্যে মুক্তার হোসেনের অবস্থা খারাপ হলে চিকিৎসকরা বৃহস্পতিবার তাকে ঢাকা মেডিকেলে রেফার করেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৩ এপ্রিল) তিনি মারা যান।

Manual7 Ad Code