২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

কালিয়াকৈরে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

admin
প্রকাশিত এপ্রিল ৩, ২০২০
কালিয়াকৈরে অসহায় মানুষের  মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার কয়েকটি এলাকায় শুক্রবার দিনব্যাপি দেড় শতাধিক অসহায়
মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছে পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক মোঃ শরীফ মন্ডল।

Manual4 Ad Code

শরীফ মন্ডল নিজ অর্থায়নে ৭ নং ওয়ার্ডের ১৬৫ জনকে চাল, চাল, আলু পিয়াজ,লবন, সাবানসহ
খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় পৌর যুবলীগ এর সাবেক আহ্বায়ক মোঃ আনোয়ার মন্ডল,
মোঃ আব্দুর রাজ্জাক দেওয়ান,মোঃ সুমন রানা,হোসাইন মোঃ শাহ পরান প্রমুখ। অপরদিকে
ফুলবাড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন আড়াই শতাধিক
অসহায় দিনমজুর মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

এদিকে সাবেক উপজেলা পরিষদের
চেয়ারম্যান রেজাউল করিম রাসেল ও চাপাইর ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান সেতু চাপাইর
ইউনিয়নের বিভিন্ন এলাকায় অসহায় দিনমজুর পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেছেন।
এদিকে শ্রীফলতলী ও গোয়ালবাথান এলাকায় প্রতিবন্ধী ও অসহায় পরিবারের মাঝে খাদ্য
সামগ্রী বিতরণ করেছে বন্ধু চিরন্তন-৯২ কল্যাণ সংগঠন। বন্ধু চিরন্তন-৯২ কল্যাণ সংগঠনের
কর্মকতার্রা ৪শতদিক প্রতিবন্ধী ও অসহায় পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেন ।

 

Manual8 Ad Code

খাদ্য বিতরণের
সময় উপস্থিত ছিলেন, আব্দুল ছাত্তার, ছানোয়ার হোসেন,আবু হানিফ, শাহিন আলম, রিপন
মিয়া, আনোয়ার হোসেন, মানিক হোসেন প্রমুখ।