২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

মাধবপুর পৌর সভায় ২শ কর্মহীন মানুষ পেল চাল

admin
প্রকাশিত এপ্রিল ৩, ২০২০
মাধবপুর পৌর সভায় ২শ কর্মহীন মানুষ পেল চাল

Manual5 Ad Code

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর পৌর সভায় করোনার প্রভাবে কর্মহীন হয়ে যাওয়া, ২শ অসহায় পরিবার পেল সরকারের বিশেষ বরাদ্দের চাল। শুক্রবার দুপুরে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা চাল বিতরণ করেন। পৌর সভার ৯টি ওয়ার্ডের ২০০ জন কে ১০ কেজি করে চাল দেয়া হয়।

Manual5 Ad Code

 

এসময় পৌর সভার দায়িত্ব রত উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,যুবউন্নন কর্মকর্তা সফিকুর রহমান, একটি বাড়ি একটি খামার কর্মকর্তা পারভিন আক্তার। কাউন্সিলর অজিত পাল,দুলাল খা, আবুল বাশার
, বাবুল হোসেন, আব্দুল হাকিম,ইসরাত জাহান ডলি,সপ্না পাল সহ কাউন্সিলরগন উপস্হিত ছিলেন। মেয়র হিরেন্দ্র লাল জানান সরকারি নির্দেশে বিশেষ বরাদ্দের দুই টন চাল,করোনা ভাইরাসের কারনে কর্মহীন বিভিন্ন পেশার মানুষের মধ্যে বিতরন করা হয়েছে। অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে এ তালিকা প্রস্তুত করে এ চাল বিতরন করা হয়।

Manual8 Ad Code